লস এঞ্জেলেস

অরেঞ্জ কাউন্টিতে গ্রোসারি স্টোর থেকে ১,৭০০ ডলারের ক্যাভিয়ার চুরি

ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টির ইরভিন শহরে একটি হোল ফুডস মার্কেট থেকে প্রায় ১,৭০০ ডলার মূল্যের ক্যাভিয়ার চুরির ঘটনায় এক ব্যক্তিকে খুঁজছে পুলিশ। ইরভিন পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি দোকানে ঢুকে অন্য ক্রেতাদের মতো স্বাভাবিকভাবে ঘোরাফেরা করতে থাকেন, যাতে কারও সন্দেহ না হয়। তিনি একটি হ্যান্ড বাস্কেট নিয়ে তাতে কয়েকটি পণ্য রাখেন। ৮ জানুয়ারি পুলিশ প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা যায়, কালো পোশাক পরা ওই ব্যক্তি দোকানের বিভিন্ন আইল ধরে ধীরে ধীরে হাঁটছেন। পরে তিনি প্রায় ১,৭০০ ডলার মূল্যের ক্যাভিয়ার সংগ্রহ করে সঙ্গে আনা একটি কাগজের হোল ফুডস ব্যাগে ভরে নেন। এরপর তিনি হ্যান্ড বাস্কেটটি ফেলে রেখে কোনো মূল্য পরিশোধ না করেই দ্রুত দোকান থেকে বেরিয়ে যান বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পুলিশ আরও জানায়, চুরির ঘটনাটি ২০২৫ সালের ডিসেম্বর মাসে ঘটে। ঘটনাটি সম্পর্কে কেউ কোনো তথ্য জানলে বা সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করতে পারলে ইরভিন পুলিশ বিভাগের ডিটেকটিভ ড্রেকের সঙ্গে jdrake@cityofirvine.org ইমেইলে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম