দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সোমবার বিকেলে ৪.১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
স্থানীয় সময় বিকেল ৩টা ৩৪ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল কার্ন কাউন্টির ক্যালিফোর্নিয়া সিটির কাছে অবস্থিত এডওয়ার্ডস বিমান বাহিনী ঘাঁটির উত্তরাঞ্চলে।
ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৩ দশমিক ৭ মাইল গভীরে। এর কম্পন দক্ষিণে পামডেল পর্যন্ত অনুভূত হয়েছে।
মূল ভূমিকম্পের প্রায় ২২ মিনিট পর, বিকেল ৩টা ৫৬ মিনিটে একই এলাকায় ২.৬ মাত্রার একটি আফটারশক বা পরাঘাত আঘাত হানে।
তবে এখন পর্যন্ত কোনো ভূমিকম্প থেকেই ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এলএবাংলাটাইমস/ওএম
এলএবাংলাটাইমস/ওএম