লস এঞ্জেলেস

তিন বিমান সংস্থার ৬ লাখ ডলার জা লি য়া তি, সাবেক কর্মীর ১৬ মাস কা রা দ ণ্ড

তিনটি বড় বিমান সংস্থার সঙ্গে প্রায় ৬ লাখ ডলারের জা লি য়া তি র ঘটনায় সাবেক এক বিমানকর্মীকে ১৬ মাসের কা রা দ ণ্ড দেওয়া হয়েছে। টিকিটের শ্রেণি পরিবর্তন, বুকিং সংশোধন এবং অনুমতি ছাড়া ভ্রমণ ভাউচার তৈরির মাধ্যমে এই অ নি য় ম করা হয়। মঙ্গলবার ফেডারেল কর্মকর্তারা এ তথ্য জানান। দণ্ডপ্রাপ্ত চ্যাকুলভিন হেইস (৩৭) ফ্লোরিডার জ্যাকসনভিলের বাসিন্দা। সোমবার যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত তাঁকে কা রা দ ণ্ড দেন। পাশাপাশি পুরো ৬ লাখ ২ হাজার ৮৮৬ ডলার ১৮ সেন্ট ক্ষতিপূরণ হিসেবে পরিশোধের নির্দেশ দিয়েছেন বিচারক জন এফ. ওয়াল্টার। ফেডারেল তদন্তকারীদের তথ্য অনুযায়ী, ২০১৭ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত এই জা লি য়া তি চলে। সে সময় হেইস এবং তাঁর সহযোগীরা জিএটি এয়ারলাইন গ্রাউন্ড সাপোর্ট নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। প্রতিষ্ঠানটি হলিউড বারব্যাংক বিমানবন্দরসহ বিভিন্ন বিমানবন্দরে টিকিটিং ও গ্রাউন্ড সাপোর্ট সেবা দিত। কর্মসূত্রে তাঁরা ইউনাইটেড ও ডেল্টা এয়ারলাইন্সের বুকিং ব্যবস্থায় প্রবেশের সুযোগ পেতেন। এয়ারলাইন্সগুলোর পারস্পরিক চুক্তির মাধ্যমে আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইটও বুক করতে পারতেন। হেইস ও তাঁর সহযোগীরা চাকরির অংশ হিসেবে ব্যবহৃত ‘ওয়েভারস অ্যান্ড ফেভার্স’ নামে একটি বিশেষ টিকিটিং সুবিধার অপব্যবহার করেন। এই ব্যবস্থায় গ্রাহকসেবা কর্মীরা প্রয়োজন অনুযায়ী বুকিংয়ে বিশেষ পরিবর্তন করতে পারতেন। এই সুযোগ কাজে লাগিয়ে তাঁরা যাত্রীদের ইকোনমি ক্লাসের টিকিট ফার্স্ট ক্লাসে উন্নীত করতেন এবং অতিরিক্ত ফি ছাড়াই ভ্রমণসূচি পরিবর্তন করতেন। পাশাপাশি অনুমতি ছাড়া ইলেকট্রনিক ট্রাভেল কুপন তৈরি করতেন, যেগুলো ভাউচারের মতো ব্যবহার করা হতো। হেইস কর্তৃপক্ষের কাছে স্বীকার করেছেন, ‘নীভ অ্যান্ড্রুজ’ ছদ্মনাম ব্যবহার করে প্রতারণার মাধ্যমে পরিবর্তন করা বুকিং থেকে পাওয়া বিশেষ ছাড়ের টিকিট বিক্রি করতেন। তিনি নিজের কর্মপরিচয় ব্যবহার করে শত শত যাত্রীর বুকিং রেকর্ড পরিবর্তন করেন এবং কয়েক ডজন অননুমোদিত ভাউচার তৈরি করেন। ফেডারেল তদন্তকারীদের হিসাবে, এসব পরিবর্তন ও ভুয়া ভাউচারের মাধ্যমে হেইস এবং তাঁর সহযোগীরা সম্মিলিতভাবে ৬ লাখ ২ হাজার ৮৮৬ ডলার ১৮ সেন্টের আর্থিক ক্ষতি করেন। হেইস গত জুনে তারের মাধ্যমে প্রতারণা (ওয়্যার ফ্রড) সংক্রান্ত একটি অভিযোগে দোষ স্বীকার করেন। এরপর সোমবার তাঁকে ১৬ মাসের ফেডারেল কা রা দ ণ্ড দেওয়া হয়। কা রা দ ণ্ডের পাশাপাশি ক্ষতিগ্রস্ত বিমান সংস্থাগুলোকে পুরো অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।