লস এঞ্জেলেস

কালো পোশাকে ইনগলউড থেকে নিখোঁজ ১৫ বছরের কিশোর, সন্ধানে জরুরি বার্তা

লস এঞ্জেলেস কাউন্টির ইনগলউড শহরে ১৫ বছর বয়সী এক কিশোর নিখোঁজ হয়েছে। তার সন্ধানে ‘এন্ডেঞ্জার্ড মিসিং অ্যাডভাইজরি’ বা বিপদাপন্ন নিখোঁজ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। নিখোঁজ কিশোরের নাম অ্যান্ডি দিয়াজ। ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোলের তথ্য অনুযায়ী, বুধবার বিকেল ৪টার দিকে ইনগলউডের ওয়েস্ট ৭৮তম স্ট্রিট ও ওয়েস্ট থার্ড অ্যাভিনিউ এলাকার কাছ থেকে তাকে সর্বশেষ দেখা যায়। অ্যান্ডির উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি এবং ওজন প্রায় ১৩০ পাউন্ড। তার চুল কালো এবং চোখের রং বাদামি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল কালো রঙের লম্বা হাতার টি-শার্ট, কালো প্যান্ট ও কালো জুতা। কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যান্ডি কোথায় যেতে পারে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, সে পায়ে হেঁটে চলেছে। ইনগলউড পুলিশ বিভাগ কিশোরটির নিখোঁজ হওয়ার খবর জানানোর পর ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোল এই সতর্কতা জারি করে। অ্যান্ডিকে কোথাও দেখে থাকলে বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে জরুরি নম্বর ৯১১-এ যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।