ক্যালিফোর্নিয়ার খ্যাতিমান সার্ফার কার্ট ভ্যান ডাইকের মৃ ত্যুর ঘটনায় তাঁর সাবেক প্রেমিকাসহ দুজনকে গ্রেপ্তার করেছে কোস্টারিকার পুলিশ। প্রায় নয় মাস আগে দেশটির নিজ বাড়িতে ৬৬ বছর বয়সী ভ্যান ডাইকের মৃ তদেহ উদ্ধার করা হয়েছিল। শুরুতে ঘটনাটিকে ডাকাতি ও বাড়িতে হা মলা হিসেবে বর্ণনা করা হলেও তদন্তে নতুন তথ্য পাওয়ার পর তাঁর ঘনিষ্ঠ নারীসঙ্গীসহ দুজনকে হ ত্যার ঘটনায় জড়িত থাকার সন্দেহে আটক করা হয়েছে।
কোস্টারিকার জুডিশিয়াল ইনভেস্টিগেশন এজেন্সি জানিয়েছে, বৃহস্পতিবার ১২ নভেম্বর লিমন প্রদেশের পোকোসি এলাকার রোক্সানা শহরে অভিযান চালিয়ে ৩১ বছর বয়সী এক নারী ও ৩৪ বছর বয়সী এক পুরুষকে গ্রেপ্তার করা হয়। অভিযানে তিনটি বাড়িতে তল্লাশি চালানো হয়। গ্রেপ্তার নারীর পদবি অ্যারোয়ো এবং পুরুষের পদবি গুতিয়েরেস বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। তদন্তকারীদের সন্দেহ, ভ্যান ডাইকের হ ত্যা কাণ্ডে তাঁদের ভূমিকা ছিল।
চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি কোস্টারিকার ক্যারিবীয় উপকূলের হোন ক্রিক এলাকায় নিজের বাড়িতে ভ্যান ডাইকের মৃ তদেহ পাওয়া যায়। তাঁর শরীরে ছু রিকাঘাতের চিহ্ন ছিল এবং শ্বা সরোধের লক্ষণও পাওয়া যায়। মৃ তদেহটি বিছানার নিচে লুকানো অবস্থায় ছিল।
ঘটনার পর তাঁর সঙ্গে থাকা নারী পুলিশকে জানিয়েছিলেন, দুই স শস্ত্র ব্যক্তি বাড়িতে ঢুকে তাঁদের দুজনকে একটি কক্ষে আটকে রাখে। ওই নারীকে জিপ টাই দিয়ে বেঁধে রাখা হয়েছিল বলেও প্রাথমিক প্রতিবেদনে বলা হয়। হামলাকারীরা মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় এবং তাঁর গাড়িটিও চুরি হয়েছে বলে জানানো হয়েছিল। তবে পরে গাড়িটি অক্ষত অবস্থায় উদ্ধার হয়। এতে তদন্তকারীদের কাছে প্রাথমিক ডাকাতির বর্ণনা নিয়ে প্রশ্ন তৈরি হয়।
তদন্তকারীদের ধারণা, হা মলার পেছনে ভ্যান ডাইকের হোটেল-সংশ্লিষ্ট ব্যাংক হিসাবের তথ্য ও কার্ডের নিরাপত্তা কোড পাওয়ার উদ্দেশ্য থাকতে পারে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গুতিয়েরেস আরও দুই ব্যক্তির সঙ্গে বাড়িতে প্রবেশ করেছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। তাঁরা ভ্যান ডাইককে নি র্যাতন করে ব্যাংক কার্ডের তথ্য আদায়ের চেষ্টা করেন বলে তদন্তকারীদের ধারণা। তবে এসব অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি।
ভ্যান ডাইক ছিলেন ক্যালিফোর্নিয়ার সান্তা ক্রুজের বাসিন্দা এবং পরিচিত সার্ফিং পরিবারের সদস্য। তাঁর বাবা জিন ভ্যান ডাইক ১৯৫০-এর দশকে উত্তর ক্যালিফোর্নিয়ায় সার্ফিং জনপ্রিয় করতে ভূমিকা রেখেছিলেন। তাঁর মা বেটি ছিলেন বিশ্বের প্রথম দিককার নারী প্রতিযোগিতামূলক সার্ফারদের একজন।
১৯৮৩ সাল থেকে ভ্যান ডাইক কোস্টারিকার পুয়ের্তো ভিয়েখো এলাকায় যাতায়াত শুরু করেন। পরে সেখানে স্থায়ীভাবে বসবাস করে একটি হোটেল পরিচালনা করতেন। শক্তিশালী ঢেউয়ের জন্য পরিচিত সালসা ব্রাভা সমুদ্রসৈকতে তাঁর সার্ফিং দক্ষতার কারণে স্থানীয়দের কাছে তিনি ‘কিং’ নামে পরিচিত ছিলেন।
এই হ ত্যা কাণ্ডে আরও দুজন পুরুষের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে তদন্তকারীরা ধারণা করছেন। তাঁদের খুঁজে বের করতে অভিযান চলছে। গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ও বিচারপ্রক্রিয়ার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।