নিউইয়র্ক

ব্রুকলিনে ভয়াবহ ভবনধসে দুই শিশুসহ নি হত আটজন, প্রকাশ্যে সবার পরিচয়

নিউইয়র্ক শহরের ব্রুকলিনে তিনতলা একটি ভবনধসে দুই শিশুসহ আটজনের মৃ ত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন, যাদের মধ্যে চারজন দমকলকর্মী রয়েছেন। বুধবার (১১ নভেম্বর) বিকেলে ফ্ল্যাটবুশ এলাকার ভবনটি পাশের একটি নির্মাণস্থলের দিকে ধসে পড়ে। বৃহস্পতিবার উদ্ধার অভিযান শেষ হওয়ার পর পুলিশ নি হত আটজনের পরিচয় প্রকাশ করেছে। নি হতদের মধ্যে রয়েছে ৯ বছর বয়সী নিকোল ড্যানিয়েলা সালভাদা রদ্রিগেজ এবং ১০ বছর বয়সী কেভিন সান্তিয়াগো রেইস গঞ্জালেজ। অন্য ছয়জন হলেন গ্যাব্রিয়েল সিগুয়েনসিয়া (২২), ব্যারি মামাদু (২৩), হোসে লুইস কাগুয়ানা কসকুইয়ো (২৬), এডগার সাপোন (২৬), হুয়ান ড্যানিয়েল সালভাদা গুজমান (৩১) এবং এনদিয়ায়ে মামাদু (৩১)। তাঁদের মধ্যে ছয়জন ঘটনাস্থলে এবং দুজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মা রা যান। নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, নি হত ও আহত ব্যক্তিদের মধ্যে বিভিন্ন দেশের অভিবাসী রয়েছেন। তাঁদের মধ্যে মেক্সিকো, কলম্বিয়া, ইকুয়েডর ও ত্রিনিদাদের নাগরিকও রয়েছেন। দুই শিশুসহ তিনজন কলম্বিয়ার নাগরিক ছিলেন বলে দেশটির নিউইয়র্ক কনস্যুলেট জানিয়েছে। নি হতদের মধ্যে দুজন পাশের নির্মাণস্থলে কাজ করছিলেন। তাঁদের একজন হোসে লুইস কাগুয়ানা কসকুইয়ো। ২৬ বছর বয়সী এই নির্মাণশ্রমিকের একটি ছোট সন্তান রয়েছে এবং তাঁর স্ত্রী দ্বিতীয় সন্তানের অপেক্ষায় ছিলেন। পরিবারের প্রধান উপার্জনকারীকে হারিয়ে স্বজনেরা গভীর শোকে ভেঙে পড়েছেন। দুর্ঘটনার পরপরই ফায়ার ডিপার্টমেন্ট অব নিউইয়র্কের (এফডিএনওয়াই) সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছেন কি না, তা খুঁজতে ব্যবহার করা হয় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর, ড্রোন ও ভারী যন্ত্রপাতি। প্রায় ২৫০ জন জরুরি উদ্ধারকর্মী এই অভিযানে অংশ নেন। ধ্বংসস্তূপ থেকে অন্তঃসত্ত্বা এক নারীসহ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়। বৃহস্পতিবার বিকেলে উদ্ধারকর্মীরা অভিযান শেষ করেন। কর্মকর্তারা নিশ্চিত হন, ধ্বংসস্তূপের নিচে আর কেউ আটকে নেই। আহত ১৮ জনের মধ্যে চারজন দমকলকর্মী রয়েছেন। আহতদের একজনের অবস্থা আশঙ্কাজনক ছিল বলে প্রাথমিকভাবে জানানো হয়। ভবনধসের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ভবনটির পাশের একটি খালি জায়গায় মাটি খনন ও নির্মাণকাজ চলছিল। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, ওই নির্মাণস্থলের খননকাজের কারণে ভবনটির ভিত্তি দুর্বল হয়ে পড়েছিল কি না। ধসের ফলে পাশের আরেকটি ভবনের দেয়ালেরও ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে ভবনধসের ঘটনায় কোনো ধরনের অবহেলা বা অপরাধমূলক কর্মকাণ্ড ছিল কি না, সেটিও তদন্ত করা হচ্ছে। নিউইয়র্কের মেয়র ও সংশ্লিষ্ট কর্মকর্তারা নি হতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে উদ্ধারকাজে অংশ নেওয়া দমকলকর্মী ও সাধারণ মানুষের সাহসিকতার প্রশংসা করেছেন। ঘটনাটি নিউইয়র্কের অভিবাসী অধ্যুষিত ফ্ল্যাটবুশ এলাকার বাসিন্দাদের মধ্যে গভীর শোকের সৃষ্টি করেছে। আটটি পরিবারের স্বজন হারানোর পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করছেন স্থানীয় বাসিন্দারা।