লস এঞ্জেলেস

সার্ফিং কিংবদন্তির মৃ ত্যুকে ডাকাতির ঘটনা বলেছিলেন প্রেমিকা, এখন তিনিই হ ত্যার সন্দেহভাজন

ক্যালিফোর্নিয়ার বিখ্যাত সার্ফিং তারকা কার্ট ভ্যান ডাইকের রহস্যজনক মৃ ত্যুর ঘটনায় নতুন মোড় এসেছে। প্রথমে প্রেমিকা দাবি করেছিলেন, বাড়িতে ডাকাতির সময় তাকে হ ত্যা করা হয়েছে। তবে কয়েক মাসের তদন্তের পর এবার সেই প্রেমিকাকেই হ ত্যার সন্দেহভাজন হিসেবে গ্রে প্তার করেছে কোস্টারিকার পুলিশ। একই ঘটনায় আরও একজনকে গ্রে প্তার করা হয়েছে। কোস্টারিকার বিচার বিভাগীয় তদন্ত সংস্থা জানিয়েছে, ৩১ বছর বয়সী ওই নারীকে তার পদবি অ্যারোইয়ো হিসেবে শনাক্ত করা হয়েছে। তার সঙ্গে ৩৪ বছর বয়সী গুতিয়েরেজ পদবির এক ব্যক্তিকেও গ্রে প্তার করা হয়েছে। পোকোসি এলাকার রোক্সানায় অভিযান চালিয়ে তিনটি বাড়িতে তল্লাশি করার পর তাদের আটক করা হয়। দুজনের বিরুদ্ধেই কার্ট ভ্যান ডাইকের হ ত্যার ঘটনায় জড়িত থাকার সন্দেহ রয়েছে। ৬৬ বছর বয়সী কার্ট ভ্যান ডাইকের মরদেহ গত ১৪ ফেব্রুয়ারি কোস্টারিকার হোনি ক্রিক এলাকার নিজ বাড়িতে একটি খাটের নিচ থেকে উদ্ধার করা হয়। তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। পাশাপাশি শ্বাসরোধের আলামতও পাওয়া যায়। ঘটনাটি প্রথমে বাড়িতে ডাকাতি ও আ ক্রম ণের ঘটনা হিসেবে সামনে এসেছিল। প্রাথমিক তদন্তে জানা যায়, ঘটনার সময় কার্ট ও তার প্রেমিকাকে বাড়ির একটি কক্ষে আটকে রাখা হয়েছিল। দুই সশস্ত্র ব্যক্তি তাদের জিম্মি করেছিল বলে দাবি করেছিলেন ওই নারী। তিনি পুলিশকে জানিয়েছিলেন, হামলাকারীরা তাকে জিপ টাই দিয়ে বেঁধে রেখেছিল এবং বাড়ি থেকে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। তার ব্যবহৃত ২০১৩ সালের হুন্দাই এলান্ট্রা গাড়িটিও চুরি হয়েছে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছিল। তবে পরবর্তী সময়ে তদন্তে নতুন তথ্য সামনে আসে। চুরি হওয়া গাড়িটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এতে ঘটনার প্রাথমিক বর্ণনা নিয়ে তদন্তকারীদের মধ্যে প্রশ্ন তৈরি হয়। একপর্যায়ে তদন্তের গতিপথ বদলে যায় এবং কার্টের প্রেমিকাসহ একাধিক ব্যক্তির সম্পৃক্ততার বিষয়টি গুরুত্ব পায়। এ ঘটনায় আরও দুই পুরুষের খোঁজ করছেন তদন্তকারীরা। তাদেরও এই ঘটনার সঙ্গে সম্পৃক্ততা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে তাদের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। কার্ট ভ্যান ডাইক ক্যালিফোর্নিয়ার সান্তা ক্রুজের বাসিন্দা ছিলেন। তিনি সার্ফিং জগতের পরিচিত মুখ ছিলেন। কোস্টারিকার পুয়ের্তো ভিয়েখো দে তালামাঙ্কায় একটি হোস্টেল পরিচালনা করতেন তিনি। তার পরিবারও সার্ফিং জগতে সুপরিচিত। তার বাবা জিন ভ্যান ডাইক ১৯৫০-এর দশকে উত্তর ক্যালিফোর্নিয়ায় সার্ফিং জনপ্রিয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তার মা বেটি ছিলেন বিশ্বের প্রথম দিককার নারী প্রতিযোগিতামূলক সার্ফিং চ্যাম্পিয়নদের একজন। কার্টের মৃ ত্যুর ঘটনায় নতুন এই গ্রে প্তারের খবর সার্ফিং অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। তবে তদন্ত এখনো চলমান এবং গ্রে প্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ আদালতে প্রমাণিত হয়নি।