লস এঞ্জেলেস কাউন্টির পার্কগুলোতে সাপ্তাহিক ছুটির দিনে মানুষের যাতায়াত উল্লেখযোগ্যভাবে কমে গেছে। অ ভি বা স ন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইসিইর (ICE) অ ভি যা ন ঘিরে আ ত ঙ্ক ও নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে অনেক পরিবার পার্কে যাওয়া কমিয়ে দিয়েছে বলে উঠে এসেছে নতুন এক গবেষণায়।
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস এঞ্জেলেস (ইউসিএলএ) এবং ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলের গবেষকদের পরিচালিত এই গবেষণায় কাউন্টির ছয়টি আঞ্চলিক পার্কের প্রবেশসংক্রান্ত তথ্য বিশ্লেষণ করা হয়েছে। ২০২৫ সালের গ্রীষ্মে আইসিইর ব্যাপক অ ভি বা স ন অ ভি যা নের আগে ও পরের পরিস্থিতি তুলনা করতে ২০২৪, ২০২৫ ও ২০২৬ সালের জুন, জুলাই ও আগস্ট মাসের সাপ্তাহিক ছুটির তথ্য ব্যবহার করা হয়।
গবেষণায় দেখা গেছে, ২০২৫ সালের গ্রীষ্মে আগের বছরের একই সময়ের তুলনায় পার্কগুলোতে গাড়ির প্রবেশ ১৭ শতাংশ কমে যায়। ১২টি সাপ্তাহিক ছুটির হিসাব অনুযায়ী, প্রায় ২১ হাজার গাড়ি কম প্রবেশ করেছে। প্রতি গাড়িতে গড়ে চারজন যাত্রী ধরে গবেষকেরা অনুমান করেছেন, এতে প্রায় ৮৩ হাজার দর্শনার্থী কম পার্কগুলোতে গেছেন।
সবচেয়ে বেশি প্রভাব পড়েছে লাতিনো জনগোষ্ঠীর বসতি বেশি এমন এলাকার কাছাকাছি পার্কগুলোতে। ইরউইনডেলে অবস্থিত সান্তা ফে ড্যাম পার্কে গাড়ির প্রবেশ কমেছে প্রায় ৩০ শতাংশ। অন্যদিকে হুইটিয়ার ন্যারোজ পার্কে কমেছে ২৩ শতাংশ। এই দুই পার্কের আশপাশের কয়েকটি এলাকায় লাতিনো জনগোষ্ঠীর মানুষের বসবাসের হার ৭০ শতাংশের বেশি।
তবে সব পার্কে দর্শনার্থী কমেনি। শাবারাম পার্কে গাড়ির প্রবেশ ১৯ শতাংশ এবং কেনেথ হান পার্কে ১৪ শতাংশ বেড়েছে। অর্থাৎ, ছয়টি পার্কের সামগ্রিক চিত্রে বড় ধরনের পতন দেখা গেলেও কিছু এলাকায় ব্যতিক্রমও রয়েছে।
গবেষকেরা ২০২৬ সালের গ্রীষ্মের তথ্যও বিশ্লেষণ করেছেন। তাতেও পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি দেখা যায়নি। ২০২৫ সালের তুলনায় গাড়ির প্রবেশ মাত্র ৪ শতাংশ বাড়লেও ২০২৪ সালের তুলনায় তা ১৪ শতাংশ কম ছিল। হিসাব অনুযায়ী, ২০২৬ সালের গ্রীষ্মেও প্রায় ৬৮ হাজার কম দর্শনার্থী পার্কগুলোতে গেছেন।
দুই বছরের হিসাব মিলিয়ে ২০২৪ সালের তুলনায় প্রায় ১ লাখ ৫১ হাজার কম দর্শনার্থী পার্কগুলোতে গেছেন বলে গবেষণায় অনুমান করা হয়েছে। এর ফলে পার্কগুলোর প্রবেশ ফি বাবদ সম্ভাব্য আয় প্রায় ৩ লাখ ৮০ হাজার ডলার কমেছে বলেও হিসাব দিয়েছেন গবেষকেরা।
গবেষণায় বলা হয়েছে, পার্কগুলো শুধু বিনোদনের জায়গা নয়। পরিবার নিয়ে সময় কাটানো, শিশুদের খেলাধুলা, শরীরচর্চা এবং সামাজিক যোগাযোগের গুরুত্বপূর্ণ ক্ষেত্র। অ ভি বা স ন অ ভি যা ন ঘিরে মানুষের মধ্যে তৈরি হওয়া ভ য় এসব জনপরিসরে স্বাভাবিক জীবনযাত্রাকেও প্রভাবিত করছে।
তবে গবেষকেরা জানিয়েছেন, গাড়ির প্রবেশসংখ্যা দিয়ে দর্শনার্থীর সংখ্যা অনুমান করা হয়েছে। পার্কের প্রবেশ ফি বৃদ্ধি এবং কিছু পার্ক সাময়িক বন্ধ থাকার মতো বিষয়ও হিসাবের ক্ষেত্রে বিবেচনায় রাখতে হয়েছে। তাই দর্শনার্থী কমে যাওয়ার পেছনে শুধু আইসিইর অ ভি যা নই দায়ী, এমন সিদ্ধান্ত সরাসরি দেওয়া যায় না।