মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাতের পর তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী (এলএনজি) একটি ট্যাংকারে বি স্ফো র ণের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরান। শুক্রবার (১৩ নভেম্বর) দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী এ তথ্য জানায়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
আইআরজিসির দাবি, ট্যাংকারটি হরমুজ প্রণালির দক্ষিণ দিক দিয়ে একটি অননুমোদিত ও বিপজ্জনক নৌপথ ব্যবহার করে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় সেটি একটি নৌমাইনে আঘাত করলে শক্তিশালী বি স্ফো র ণ ঘটে। তবে জাহাজটির নাম, কোন দেশের মালিকানাধীন এবং এতে কতজন নাবিক ছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। হ তা হ তের বিষয়েও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ইরানের এই দাবির স্বাধীন কোনো সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। ফলে জাহাজটির প্রকৃত অবস্থা এবং বি স্ফো র ণের কারণ সম্পর্কে আরও তথ্যের অপেক্ষা রয়েছে।
এ ঘটনার এক দিন আগে, বৃহস্পতিবার ইরানি গণমাধ্যম দাবি করেছিল, হরমুজ প্রণালিতে চারটি তেলবাহী ট্যাংকার বি স্ফো র ণের শিকার হয়েছে। তেহরানের অভিযোগ, জাহাজগুলো ইরানের সতর্কবার্তা উপেক্ষা করে দেশটির নির্ধারিত নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেছিল।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়। বিশেষ করে মধ্যপ্রাচ্যের জ্বালানি রপ্তানির বড় একটি অংশ এই জলপথের ওপর নির্ভরশীল। ফলে এখানে যেকোনো ধরনের সামরিক উ ত্তে জ না বা জাহাজে হা ম লার ঘটনা আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক বাণিজ্যে প্রভাব ফেলতে পারে।
চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সং ঘা ত শুরু হওয়ার পর থেকে এই নৌপথে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে। ইরান দাবি করে আসছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে তাদের অনুমোদন নিতে হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করেছে এবং গুরুত্বপূর্ণ এই বাণিজ্যপথে ট্যাংকার চলাচলে সামরিক সহায়তা দিচ্ছে।
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে উত্তেজনা বাড়ার মধ্যে ট্যাংকারে হা ম লার ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির তথ্য অনুযায়ী, নভেম্বরের প্রথম ১০ দিনে অন্তত ১০টি জাহাজ হা ম লার শিকার হয়েছে। এর আগে অক্টোবর মাসে ৩৭টি জাহাজে হা ম লার ঘটনা ঘটে, যা ফেব্রুয়ারির শেষ দিকে সং ঘা ত শুরুর পর এক মাসে সর্বোচ্চ।
এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী দাবি করেছে, হরমুজ প্রণালির প্রধান নৌপথগুলো থেকে নৌমাইন অপসারণ করা হয়েছে। তবে ইরানের সর্বশেষ দাবির পর ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথে হা ম লা অব্যাহত থাকলে আন্তর্জাতিক জ্বালানি পরিবহন ও বাণিজ্যে আরও অস্থিরতা তৈরি হতে পারে।