লস এঞ্জেলেসের বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন হাইস্কুলে ১৭ বছর বয়সী শিক্ষার্থী জেভিয়ার নুনগারায়-মার্টিনেজের মৃ ত্যুর ঘটনায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করেছেন তাঁর মা-বাবা। লস এঞ্জেলেস ইউনিফায়েড স্কুল ডিস্ট্রিক্টের (এলএইউএসডি) কাছে পৃথকভাবে দুটি ক্ষতিপূরণ দাবি জমা দিয়েছেন তাঁরা। স্কুলে বু লিং বা সহপাঠীদের হয়রানির বিষয়ে কর্তৃপক্ষ আগে থেকেই জানত, কিন্তু ছেলেকে সুরক্ষা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি—এমন অভিযোগ তুলেছে পরিবার।
গত ৩০ সেপ্টেম্বর হাইল্যান্ড পার্কের ফ্র্যাঙ্কলিন হাইস্কুলের চতুর্থ তলার খোলা করিডরের রেলিং থেকে পড়ে মা রা যায় জেভিয়ার। মৃ ত্যুর আগে একটি শ্রেণিকক্ষে অন্য এক শিক্ষার্থীর হাতে মা রধরের শিকার হয়েছিল সে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, এক শিক্ষার্থী জেভিয়ারকে বারবার আ ঘাত করছে। পরে সে শ্রেণিকক্ষ থেকে বেরিয়ে যায় এবং কয়েক মুহূর্তের মধ্যে চতুর্থ তলার রেলিংয়ের ওপর দিয়ে নিচে পড়ে যায়।
জেভিয়ারের মা লিলিয়া পাওলা নুনগারায় ও বাবা উইলিয়াম আমায়া পৃথক আইনজীবী প্রতিষ্ঠানের মাধ্যমে ক্ষতিপূরণের দাবি জমা দিয়েছেন। এসব দাবিতে স্কুল জেলার বিরুদ্ধে অবহেলা, শিক্ষার্থীদের জন্য বিপজ্জনক পরিবেশ তৈরি হতে দেওয়া এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার আইনি দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ আনা হয়েছে।
মায়ের করা দাবিতে বলা হয়েছে, ফ্র্যাঙ্কলিন হাইস্কুলে জেভিয়ারকে অন্য শিক্ষার্থীরা হয় রানি করছিল—এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের জানার কথা ছিল। শিক্ষক-কর্মীদের পর্যবেক্ষণ, আগের ঘটনা, শৃঙ্খলাজনিত রেকর্ড এবং কাউন্সেলরদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষার্থীর আক্রমণাত্মক আচরণ সম্পর্কেও কর্তৃপক্ষ অবগত থাকার কথা।
এতে আরও বলা হয়েছে, জেভিয়ার যখন দশম শ্রেণিতে পড়ত, তখন একটি পৃথক বু লিংয়ের ঘটনা নিয়ে সে ও তার মা স্কুল প্রশাসনের সঙ্গে কথা বলেছিলেন। কিন্তু ওই ঘটনায় স্কুল কর্তৃপক্ষ আংশিকভাবে জেভিয়ারকেই দায়ী করেছিল বলে অভিযোগ করা হয়েছে।
বাবার করা দাবিতেও একই ধরনের অভিযোগ রয়েছে। সেখানে বলা হয়েছে, স্কুলের শিক্ষক ও প্রশাসন শিক্ষার্থীদের যথাযথ তদারকির অভাব সম্পর্কে আগে থেকেই জানত। জেভিয়ারকে হয় রানি করা হচ্ছিল জানার পরও তাকে সুরক্ষা দিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
পরিবারের দাবি অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর দুপুরে শিক্ষার্থীরা মধ্যাহ্নভোজের বিরতিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় শ্রেণিকক্ষে এক শিক্ষার্থী জেভিয়ারকে মুখে ঘু ষি মেরে মেঝেতে ফেলে দেয়। এরপরও তাকে বারবার আ ঘাত করা হয়। প্রত্যক্ষদর্শী এক সহপাঠীর বরাত দিয়ে মায়ের করা ক্ষতিপূরণ দাবিতে বলা হয়েছে, জেভিয়ার পাল্টা কোনো আ ঘাত করেনি।
অভিযোগে আরও বলা হয়েছে, শ্রেণিকক্ষে দায়িত্বে থাকা শিক্ষক তাৎক্ষণিকভাবে দুই শিক্ষার্থীকে আলাদা করেননি, জরুরি সহায়তা ডাকেননি কিংবা আক্রমণের পর জেভিয়ারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেননি।
বাবার দাবিতে উল্লেখ করা হয়েছে, ওই সময় শ্রেণিকক্ষের দায়িত্বে থাকা শিক্ষক ছিলেন একজন বিকল্প শিক্ষক বা সাবস্টিটিউট টিচার। স্কুল কর্তৃপক্ষের যথাযথ তদারকি না থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে বলে অভিযোগ পরিবারের।
তবে ঘটনার ভিডিওতে দেখা যায়, শিক্ষক শিক্ষার্থীকে থামতে বলছেন এবং দুজনের মধ্যে দাঁড়িয়ে তাদের আলাদা করার চেষ্টা করছেন। এরপর ওই শিক্ষার্থী আবারও জেভিয়ারকে আ ঘাত করে। জেভিয়ার শ্রেণিকক্ষ থেকে বেরিয়ে যাওয়ার কয়েক মুহূর্তের মধ্যেই চতুর্থ তলার করিডর থেকে নিচে পড়ে যায়।
লস এঞ্জেলেস কাউন্টির মেডিকেল এক্সামিনার জেভিয়ারের মৃ ত্যুকে আত্ম হ ত্যা হিসেবে চিহ্নিত করেছেন। তবে পরিবারের সদস্যরা এই সিদ্ধান্তের সঙ্গে একমত নন। তাঁদের দাবি, শ্রেণিকক্ষে আক্রমণের পর আতঙ্কিত ও দিশেহারা হয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে সে নিচে পড়ে যায়।
মায়ের করা ক্ষতিপূরণ দাবিতে বলা হয়েছে, আক্রমণের ফলে মাথায় আ ঘাত, আতঙ্ক ও বিভ্রান্তির কারণে জেভিয়ার স্বাভাবিক পরিস্থিতি বুঝতে পারছিল না। তাঁদের মতে, শ্রেণিকক্ষের ঘটনার সরাসরি পরিণতিতেই এই মর্মান্তিক ঘটনা ঘটে।
এদিকে, ক্ষতিপূরণ দাবির মাধ্যমে পরিবার কত টাকা চাইছে, তা নির্দিষ্ট করে জানানো হয়নি। এ ধরনের দাবি সাধারণত সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলা করার আগে প্রাথমিক আইনি পদক্ষেপ হিসেবে জমা দেওয়া হয়।
লস এঞ্জেলেস ইউনিফায়েড স্কুল ডিস্ট্রিক্ট তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে চলমান বা সম্ভাব্য আইনি প্রক্রিয়া নিয়ে মন্তব্য করা তাদের নিয়ম নয় বলে একজন মুখপাত্র জানিয়েছেন।
জেভিয়ারের মৃ ত্যুর পর ফ্র্যাঙ্কলিন হাইস্কুলে বু লিং, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং স্কুলে পুলিশি উপস্থিতি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। পরিবারের পাশাপাশি স্থানীয় অভিভাবকরাও ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার এবং বু লিং প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।