ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে নর্তেনো গ্যাংয়ের সঙ্গে সংশ্লিষ্ট একটি কনসার্টে গু লি চালানোর ঘটনায় অন্তত ৯ জন আ হ ত হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) রাতে অঙ্গরাজ্যের টুলারে কাউন্টির স্ট্র্যাথমোর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় শেরিফের কার্যালয় জানিয়েছে, আ হ তদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত সাড়ে ৭টার দিকে রোড ২৫৬-এর ২০০০০ ব্লকে একটি ব্যক্তিগত কনসার্ট চলছিল। সেখানে দেড় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। এ সময় এক বা একাধিক দু বৃত্তকারী ভিড়ের মধ্যে গু লি চালায়। এতে অন্তত ৯ জন আ হ ত হন।
আ হ তদের মধ্যে ২৬ বছর বয়সী এক ব্যক্তির বুকে গু লি লাগে। অস্ত্রোপচারের পরও তাঁর অবস্থা সংকটাপন্ন রয়েছে। ১৯ বছর বয়সী আরেকজনের পেটে এবং ২২ বছর বয়সী একজনের শরীরের নিম্নাংশে গু লি লাগে। তাঁদেরও অস্ত্রোপচার করতে হয়েছে। বাকি ছয়জন শরীরের বিভিন্ন স্থানে আ হ ত হলেও তাঁদের জরুরি অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি।
পুলিশ ও শেরিফের কর্মকর্তারা জানিয়েছেন, কনসার্টটিতে একাধিক র্যাপার ও সংগীতশিল্পী অংশ নিয়েছিলেন। তাঁদের কেউ কেউ ক্যালিফোর্নিয়ার বাইরের এলাকা এবং অন্য অঙ্গরাজ্য থেকেও এসেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনুষ্ঠানটির প্রচার ও প্রচারণার ফ্লায়ার ছড়িয়ে পড়েছিল।
তদন্তকারীদের ধারণা, ঘটনাটি গ্যাং-সংশ্লিষ্ট হতে পারে। তবে হামলার কারণ বা জড়িত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। টুলারে কাউন্টির শেরিফ মাইক বুদরো জানিয়েছেন, এ ঘটনায় সাধারণ মানুষের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি নেই। তবে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।