প্রবাস

আজ ‘এলএ বাংলাটাইমস’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী

আজ ৯ নভেম্বর ‘এলএ বাংলাটাইমস’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী। ২০১৪ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া প্রদেশের বাংলাদেশী অধ্যুষিত শহর লস এঞ্জেলেসে যাত্রা শুরু করে এই বাংলা অনলাইন নিউজপোর্টালটি। হাঁটি হাঁটি পা পা করে এটি এখন এখানকার প্রবাসী বাংলাদেশিদের মুখপত্রে রূপ নিয়েছে। এজন্য এলএ বাংলাটাইমস’ পরিবার যেমন গর্বিত তেমনি কৃতজ্ঞ লস এঞ্জেলেস প্রবাসী বাংলাদেশি কমিউনিটির কাছে। যাদের ভালোবাসা এবং সহযোগিতায় ‘এলএ বাংলাটাইমস’ এগিয়ে যাচ্ছে। 

প্রতিষ্ঠাবার্ষিকীর শুভক্ষণে আমাদের সকল লেখক, পাঠক, বিজ্ঞাপনদাতা, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ীসহ সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাংলাদেশি ও বাংলা ভাষাভাষীদের ফুলের উষ্ণ শুভেচ্ছা।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি