প্রবাস

গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশন আমেরিকা-এর মত বিনিময় অনুষ্ঠিত

গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশন আমেরিকা-এর উদ্যোগে গত ০৪ জানুয়ারী বুধবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের মেজবান পার্টি হলে বাংলাদেশ থেকে আগত বাংলাদেশ পুলিশ-এর অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল ও সিআইডির প্রধান  শেখ হিমায়েত হোসেন পিপিএম এর সহিত প্রবাসের অন্যাতম সামাজিক সংগঠন গোলাপগঞ্জ জেলা সমিতির এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি   গোপালগঞ্জের কৃতি সন্তান  শেখ হিমায়েত হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ডা: কামাল আহমেদ ও বাংলাদেশ থেকে আগত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারন সম্পাদক গাজী মেজবাউল হোসেন সাচ্চু,্ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোল্যা এম এ মাসুদ।

সভা পরিচালনা করেন সাধারন সম্পাদক ইলিয়ার রহমান, সাধারণ সম্পাদককে সহায়তা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক নাফিকুর রহমান তুরান ও  বুলবুল হোসেন।

সভার শুরুতে কোরআন তেলওয়াত করেন সংগঠনের  সদস্য  টি মোল্লা ও গীতা পাঠ করেন সুবল দেবনাথ। জাতীয় সংগীতের পর স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা  খন্দকার আক্ক্সা আলী।

প্রধান উপদেষ্টা খন্দকার আক্কাস আলী ও সভাপতি মোল্যা এম এ মাসুদ অতিরিক্ত আইজিপি এবং সিআইডি প্রধান শেখ হিমায়েত হোসেন এর হাতে প্রত্যয় স্বরনিকা তুলে দেন।

প্রধান অতিথি ও বিশেষ অতিথি গণদের ফুল দিয়ে বরন করে নেন সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, সহ সভাপতি, সম্পাদকমন্ডলী, সদস্যবৃন্দ সহ সংগঠনের উপদেষ্টাগণ।

সংগঠনের উপদেষ্টা ও প্রাক্তন ছাত্রনেতা হিন্দাল কাদির বাপ্পা, পুলিশের সিআইডিসহ সকল বিভাগের গুরু দায়িত্ব পালনের জন্য বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সংগঠনের সভাপতি মোল্লা এম এ মাসুদ তার বক্তব্যে বলেন মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ কামনা করেন এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য পুলিশ বাহিনীসহ অন্যান্য সকল নিরাপত্তাবাহিনীকে অনুরোধ করেন।
যুক্তরাষ্ট্র প্রবাসের অন্যান্য সামাজিক সংগঠনের নেতা কর্মী সহ বিপুল সংখ্যাক মানুষের ঢল নামে গোপালগঞ্জের কৃতি সন্তান শেখ হিমায়েত হোসেন ও গাজী মেজবাউল হোসেন সাচ্চুর মত বিনিময় সভাস্থলে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুল করিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, শরীফ কামরুল হীরা, মোঃ আলী সিদ্দিকী, মহিলা আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি অধ্যাপিকা মমতাজ শাহানাজ,  যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান সরদার, সাধারণ সম্পাদক সুবল দেবনাথ, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকন, ছাত্রলীগ, যুবলীগসহ গোপালগঞ্জের তরুন প্রজন্মের যুবকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো উপস্থিত ছিলেন প্রবাসের সনামধন্য এর্টনি শেখ সেলিম ও এটর্নি মঈন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী সাইদুর রহমান মান্নান, মাহবুবুর রহমান,  মোহাম্মদ জামান, নজরুল ইসলাম, পুলিশ কর্মকর্তা সারোয়ার জামিল, ফরিদপুর জেলা কল্যান সমিতিরি প্রাক্তন সভাপতি মোঃ সাখাওয়াত বিশ্বাস, মুক্তিযোদ্ধা গোলাম কুদ্দুস, ফারুক হোসেন ও অন্যান্য স্বাধীনতা স্বপক্ষের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন প্রবাসের জনপ্রিয় প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।  নিলফামারী সমিতির সভাপতি হোসেন সোহের রানা। এছাড়া গোপালগঞ্জের কৃতি সন্তান বাংলাদেশ স্বাধীনতা উত্তর প্রথম  বিমান বাহিনীর গ্রুপ ক্যাপটেন এস এম দেলোয়ার হোসেন।

মতবিনিময় সভায় বক্তাগন জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামানা ও তাঁর নিরাপত্তা জোরদারের জন্য বাংলাদেশ পুলিশবাহীনিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ অতিথি গাজী মেজবাউল হোসেন সাচ্চু  তার বক্তব্যে গোপালগঞ্জের সকল ভাইবোনদের সম্মিলিতভাবে সামাজিক উন্নয়নে অবদান রাখার জন্য ধন্যবাদ জানান।  প্রধান অতিথি বাংলাদেশ সহ প্রবাসের সকলের জন্য সাধ্যমতে সেবা করার প্রত্যয় ব্যক্ত করেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য প্রবাসী সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

আনুষ্ঠানের সভাপতি সার্বিক সহযোগীতা করার জন্য মোঃ মফিজুর রহমান, সহ সভাপতি আবুল হাসান ও সাংগঠনিক সম্পাদক নাফিকুর রহমান তুরান, আব্দুল হক, শেখ জামালসহ সংগঠনের সকলকে ধন্যবাদ জানান।

পরিশেষে সমিতির সভাপতি অনুষ্ঠান সফল ও স্বার্থক করার জন্য সমিতিরি সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি