সাবেক ফক্স নিউজ প্রযোজক ও পডকাস্টার জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত করেছে ফ্লোরিডার মার্টিন কাউন্টি শেরিফের কার্যালয়। ৩৬ বছর বয়সী একহার্টকে গত ১৯ সেপ্টেম্বর ফ্লোরিডার হোম সাউন্ডের বাসায় মৃ ত অবস্থায় পাওয়া যায়। তদন্তের পর তার মৃ ত্যুকে আ ত্ম হ ত্যা হিসেবে চিহ্নিত করেছে কর্তৃপক্ষ।
২০১৩ থেকে ২০২০ সাল পর্যন্ত ফক্স বিজনেসে অ্যাসোসিয়েট প্রডিউসার হিসেবে কাজ করেন একহার্ট। ২০২০ সালে সাবেক ফক্স নিউজ অ্যাঙ্কর এড হেনরির বিরুদ্ধে য ৌ ন নি পী ড় নের অ ভি যো গ এনে মা ম লা করার পর তিনি আলোচনায় আসেন। হেনরি সেই অ ভি যো গ অস্বীকার করে তাদের সম্পর্ককে সম্মতিপূর্ণ বলে দাবি করেছিলেন।
মা মলায় ফক্স নিউজকেও আসামি করা হয়েছিল। পরে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অ ভি যো গগুলো খারিজ হয়ে যায় এবং ২০২৫ সালে আপিল আদালতও সেই সিদ্ধান্ত বহাল রাখে। অন্যদিকে হেনরির সঙ্গে একহার্টের আইনি লড়াই ২০২৫ সালে সমঝোতার মাধ্যমে শেষ হয়।
ফক্স নিউজ ছাড়ার পর একহার্ট ট্রমায় আক্রান্ত ব্যক্তিদের সহায়তায় ‘দ্য রিইনভেন্টেড প্রজেক্ট’ নামে একটি অলাভজনক উদ্যোগ গড়ে তোলেন। পাশাপাশি ‘REINVENTED with Jen Eckhart’ নামে একটি পডকাস্ট পরিচালনা করতেন তিনি, যেখানে ট্রমা, ঘুরে দাঁড়ানো ও ব্যক্তিগত সংগ্রামের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করা হতো।