সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেনসহ তিনজনকে নাশকতার অভিযোগের মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম সুব্রত ঘোষ শুভ কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলা, গাড়ি পোড়ানোসহ নাশকতার অভিযোগে দায়ের করা দুই মামলায় আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে যাওয়া অপর আসামিরা হলেন-তরিকুল ইসলাম ও জসিম উদ্দিন।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। তবে আসামি পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
প্রসঙ্গত, গত ৮ এপ্রিল কোটা সংস্কার আন্দোলনের সময় আন্দোলনকারীরা রাস্তা বন্ধ করে টায়ার ও আসবাবপত্র জ্বালানোসহ নাশকতা এবং পুলিশকে মারধর ও কর্তব্য কাজে বাধা দেয়। এ ঘটনায় শাহবাগ থানায় ৩টি মামলা করে পুলিশ। ভিসির বাড়ি ভাঙচুরের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সিকিউরিটি অফিসার এসএম কামরুল আহসান বাদী হয়ে মামলা দায়ের মামলা করেন।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি