কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ১৬ বছর বয়সী এক কিশোর চারটি বিয়ে করেছে।
ওই কিশোর রানা উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের ফুলবাড়ীয়া গ্রামের রাশেদুল ইসলামের ছেলে। ঘটনা জানাজানি হলে আজ সোমবার বিকেলে রানার বাবাকে আটক করেছে পুলিশ।
যেখানে ছেলেদের বিয়ের ন্যূনতম বয়স ২১ বছর ও মেয়েদের ১৮ বছর, সেখানে বিয়ের ন্যূনতম বয়স হওয়ার পাঁচ বছর আগেই চারটি বিয়ে করে বাল্যবিবাহ ও বহুবিবাহের রেকর্ড গড়েছে রানা।
নিরক্ষর রানা ১৪ বছর বয়সে যৌতুক নিয়ে প্রথম বিয়ের পিঁড়িতে বসে। সর্বশেষ গত শুক্রবার বিয়ে করার মধ্য দিয়ে দুই বছরে চারটি বিয়ে করল। এর আগের তিনটি বউ নানা দেনবারের পর তাকে তালাক দিয়ে চলে যায়।
মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম জামাল আহমেদ জানান, বিষয়টি তারা জানতেন না। জানার পরেই আজ রানার বাবাকে আটক করা হয়েছে। রানাকে আটকের জন্য অভিযান চলছে।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি