বাংলাদেশ

থাইল্যান্ডে সুইমিংপুলে ডুবে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

থাইল্যান্ডে সুইমিংপুলে গোসল করতে গিয়ে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহে ….. রাজেউন)। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

ওই কর্মকর্তার নাম রাশেদুল বাশার (৩৪)। তিনি বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক। তার বাড়ি চাঁদপুর।

তবে চট্টগ্রামে চান্দগাঁও আবাসিক এলাকায় জন্ম থেকে তিনি বসবাস করছেন। তিনি বিবাহিত, তার বর্তমানে কোন সন্তান নেই।

বৃহস্পতিবার বিকেল ৪টায় তার লাশ চট্টগ্রামে পৌঁছাবে। সেখানেই জানাজা শেষে তাকে দাফন করা হবে।

রাশেদুল বাশার গত ৬ মে বাংলাদেশ ব্যাংক এর স্কলারশিপ নিয়ে এক বছরের ট্রেনিংয়ে থাইল্যান্ড যান। 

নিহতের বাবা বিশিষ্ট মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল বাশার তালুকদার। তার মা মোহছেনা বেগম। বড় বোন কামরুন্নাহার রুমি চট্টগ্রাম জজ কোটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট, অপর বোন সামচ্ছুন্নাহার ঝুমা চাঁদপুর গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী ও বড় ভাই মন্জুরুল বাশার শাহজালাল ইসলামী ব্যাংক চট্টগ্রাম আগ্রাবাদ শাখায় কর্মরত।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি