আন্তরিকতার সাথে কাজ করলে যে দেশের উন্নতি করা যায়, আওয়ামী লীগ সরকার তা প্রমাণ করেছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন বোয়িং-৭৮৭ (Boeing 787) ড্রিমলাইনার ‘আকাশবীণা’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আজ এ কথা বলেন।
বুধবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী আকাশবীণার প্রথম যাত্রার উদ্বোধন করেন। গত ১৯ আগস্ট যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় আসে বিমানটি।
বোয়িং-৭৮৭ বিমানটিতে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তি ও সুযোগ-সুবিধা। ড্রিমলাইনার ‘আকাশবীণা’ যুক্ত হওয়ার মধ্য দিয়ে বিমানবহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়ালো ১৫টি। ২৭১ আসনের এই উড়োজাহাজ দিয়ে প্রাথমিকভাবে ঢাকা-সিঙ্গাপুর ও ঢাকা-কুয়ালালামপুর রুটে ফ্লাইট পরিচালনা করা হবে। এর মধ্যে ২৪টি আসন বিজনেস ক্লাসে এবং ২৪৭টি ইকোনমি ক্লাসে। প্রধানমন্ত্রী জানান, নভেম্বরেই আসছে আরো একটি ড্রিমলাইনার।