রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে আজ।
১৬ সেপ্টেম্বর, রবিবার বেলা ১১টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আরপিএমপি ও জিএমপির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিকে উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে রংপুর নগরীতে সাঁটানো হয়েছে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বাহারি রঙের পতাকায় ছেয়ে গেছে।
আরপিএমপি কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ শনিবার তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। সে সময় তিনি জানান, ২৩৯ দশমিক ৭২ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে আরপিএমপি গঠিত। এতে মোট ছয়টি থানা রয়েছে।
আবদুল আলীম মাহমুদ জানান, আরপিএমপির এক হাজার ১৮৫টি পদের মধ্যে একজন কমিশনার, একজন অতিরিক্ত কমিশনার, দুইজন উপ-কমিশনার, একজন অতিরিক্ত উপ-কমিশনার, পাঁচজন সহকারী কমিশনারসহ ৪৭০ জন পুলিশ সদস্য ইতোমধ্যেই যোগ দিয়েছেন।
আরপিএমপি কমিশনার আরও জানান, নগরীর বুড়িহাট রোডে প্রায় তিন একরের একটি তিন তলা ভবন ভাড়া নিয়ে আরপিএমপি পুলিশ লাইন্স চালু করা হয়েছে। এ ছাড়া নগরীর ধাপ ফাঁড়ির জন্য সদ্যনির্মিত দুই তলা ভবনে কমিশনার ও দুইজন উপ-কমিশনারের অস্থায়ী কার্যালয় স্থাপন করা হয়েছে।
২০১১ সালের ৮ জানুয়ারি রংপুর সফরে গিয়ে মেট্রোপলিটন পুলিশ গঠনের প্রতিশ্রুতি দেন শেখ হাসিনা। ২০১২ সালের ২৮ জুলাই পৌরসভা থেকে রংপুর সিটি করপোরেশনে রূপান্তরিত হয়।
২০১৫ সালের ৭ ডিসেম্বর মন্ত্রিসভার বৈঠকে আরপিএমপি আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। ২০১৭ সালের ২০ নভেম্বর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
চলতি বছরের গত ১২ এপ্রিল জাতীয় সংসদের অধিবেশনে ‘রংপুর মহানগরী পুলিশ বিল-২০১৮’ উপস্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সে সময় বিলটি কণ্ঠভোটে পাস হয়।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি