নওগাঁয় জাকিরুল ইসলাম উকিল (১৮) নামে এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার বিকেলে সাপাহারের আদাতলা সীমান্ত থেকে ওই যুবককে ধরে নিয়ে যায় বিএসএফ।
জাকিরুল উপজেলার উত্তর পাতাড়ী গ্রামের আতাউর রহমানের ছেলে ও সাপাহার আল-হেলাল ইসলামী একাডেমির শিক্ষার্থী।
১৪ বিজিবির আদাতলা বিওপির কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার জাহাঙ্গীর হোসেন জানান, জাকিরুল শনিবার বিকেলে ওষুধ কেনার কথা বলে সীমান্তের ২৪৪ নম্বর পিলার এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে একটি গ্রামে ঢুকে পড়ে। ওই সময় অবৈধ অনুপ্রবেশের দায়ে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ।
জাকিরুলকে ফেরাতে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক আহ্বান করে চিঠি পাঠানো হয়েছে বলেও জানান জাহাঙ্গীর হোসেন।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি