বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মনোনয়নের চিঠি বিতরণের মাধ্যমে শুরু হয়েছে দলটির চূড়ান্ত মনোনীত প্রার্থীদের মনোনয়নের চিঠি বিতরণ কার্যক্রম। সোমবার বিকেল তিনটায় গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এ চিঠি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখেই নির্বাচনে যেতে হচ্ছে। বেগম খালেদাকে মুক্তি আন্দোলনের অংশ হিসেবেই আমরা নির্বাচনে যাচ্ছি।
একথা বলে তিনি কান্নায় ভেঙে পড়েন। কথা বলা থামিয়ে চোখের পানি মুছতে দেখা যায় তাকে। এ সময় তার সাথে থাকা অন্য নেতাকর্মীরাও আবেগআপ্লুত হয়ে পড়েন।
২-৩ মিনিট পর নিজেকে সামলে নিয়ে কথা বলতে শুরু করে বিএনপি মহাসচিব। তিনি বলেন, নির্বাচনের মধ্য দিয়ে একটা আন্দোলন সৃষ্টি করে বেগম খালেদা জিয়াকে মুক্তি করতে চাই, জনগণের ভোটাধিকার ফেরত আনতে চাই। এ নির্বাচনের মধ্য দিয়ে যেন দেশের মানুষ তার প্রতিনিধি নির্বাচন করতে পারে।
এ সময় বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, আমরা ঐক্যফ্রন্ট থেকে সাত দফা দাবি দিয়েছি তা আদায়ে জনগণের সঙ্গে আলোচনা করেছি, নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বসেছি। কিন্তু নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে। তারা সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট আচরণ করছে।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি