দলীয় সরকারের অধীনে নির্বাচন না করার প্রত্যয়ে ২০১৪ সালের নির্বাচন বর্জন করেছিল বাংলাদেশে জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ নিয়ে নানা মহল থেকে সমালোচনা হয়েছিল। রোববার ওই সমালোচনার জাবাব দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ৩০ ডিসেম্বরের নির্বাচন প্রমাণ করলো ২০১৪ সালে আমাদের নেওয়া সিদ্ধান্ত সঠিক ছিল।
রোববার রাতে রাজধানীর বেইলি রোডে ড. কামাল হোসেনের বাসায় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ফখরুল।
তিনি বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে দলীয় সরকারের অধীনে নির্বাচন সম্ভব নয়। আমার এই বিষয়টি আগেও সবার কাছে বলেছি। এবার প্রমাণ হলো।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি