একাদশ জাতীয় সংসদের নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ আগামী সোমবার বিকেল সাড়ে ৩টায় বঙ্গভবনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি জয়নাল আবেদীন।
বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি এ কথা জানান।
এরআগে বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির মো. আবদুল হামিদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌজন্য সাক্ষাত করতে আসলে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরকার গঠনের আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি।
একাদশ জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ ও ফল ঘোষণার পর এটাই তাদের প্রথম সাক্ষাত।
একাদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। সংখ্যাগরিষ্ঠ দলের সভাপতি হিসেবে এবারও টানা তৃতীয় মেয়াদে সংসদ নেতা হতে যাচ্ছেন শেখ হাসিনা।
এ প্রক্রিয়ার অংশ হিসেবে ২ জানুয়ারি ২৯৮ সংসদীয় আসনে বিজয়ীদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। আজ তাদের শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি