সদ্য ঘোষিত মজুরি কাঠামোতে বৈষম্যের অভিযোগ তুলে সাভারে দ্বিতীয় দিনের মতো শ্রমিকদের বিক্ষোভ, থেমে থেমে সড়ক অবরোধের চেষ্টা, ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের থানা রোড এলাকায় শ্রমিক ও পুলিশের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন শ্রমিক ও পুলিশসহ অন্তত অর্ধশত ব্যক্তি।
এদিকে শ্রমিক অসন্তোষের ঘটনায় প্রায় ১৫ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কতৃপক্ষ। শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য।
শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকালে সাভারের উলাইলে স্ট্যান্ডার্ড গ্রুপ ও আল মুসলিম গ্রুপের শ্রমিকরা বেতন বৈষম্যের অভিযোগে কর্মবিরতি শুরু করে। এসময় উলাইল এলাকার আনলিমা অ্যাপারেলসের এক শ্রমিক গতকাল নিহতের ঘটনার জেরে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল এলাকায় সড়ক অবরোধের চেষ্টা করে বিক্ষুব্ধ শ্রমিকরা। এসময় শ্রমিকদের ধাওয়া দিয়ে সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ।
পরে শ্রমিকরা থানা রোড এলাকায় আবারো সড়ক অবরোধ করে। এসময় পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করলে শ্রমিকরা সংঘর্ষে লিপ্ত হয়।
এতে শ্রমিক ও পুলিশসহ অন্তত অর্ধশত জন আহত হয়। পরে আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
এছাড়া শিল্পাঞ্চল আশুলিয়ার বিভিন্ন কারখানার শ্রমিকরা নবীনগর-চন্দ্রা ও টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়ক অবরোধের চেষ্টা করে। এসময় পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
আশুলিয়া শিল্পপুলিশ-১ এর পুলিশ সুপার সানা শামিনুর রহমান শামিম জানান, সকালে উলাইল এলাকার স্ট্যান্ডার্ড গ্রুপের শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়া হয়।
তিনি বলেন, একই এলাকার আল মুসলিম পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল এলাকায় সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। এসময় বিক্ষুব্ধ হয়ে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় বেশ কয়েক জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি