ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত বিধিনিষেধ শিথিল করেছে সরকার। তবে একই প্রজ্ঞাপনে আগামী ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
২৩ জুলাই থেকে কার্যকর হতে যাওয়া বিধিনিষেধ চলাকালে দেশের সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিসসমূহ বন্ধ থাকবে। তবে এসময় সরকারি কর্মচারীরা নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন এবং দাপ্তরিক কাজ ভার্চুয়ালি করবেন।
সড়ক, রেল ও নৌপথসহ সকল প্রকার গণপরিবহন চলাচল বন্ধ থাকবে। শপিংমল, মার্কেটসহ সকল দোকানপাট বন্ধ থাকবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সকল পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্রগুলোও বন্ধ থাকবে।সকল প্রকার শিল্পকারখানা বন্ধ থাকবে।
এলএবাংলাটাইমস/এলআরটি/বি
[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]