বাংলাদেশ

পরিকল্পনামন্ত্রীর সঙ্গে এলএ বাংলা টাইমসের সিইও’র সৌজন্য সাক্ষাৎ

  বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এর সঙ্গে সম্প্রতি এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন লস এঞ্জেলেসের বিশিষ্ট সাংবাদিক ও এলএ বাংলা টাইমসের সিইও আব্দুস সামাদ। বৈঠকে তারা দেশ-বিদেশের চলমান সাংবাদিকতার ধারা ও বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করেন। এ সময় মন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, করোনাকালে প্রবাসীরা বাংলাদেশের স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য সহযোগিতা করেছে। তাদের প্রদানকৃত ভেন্টিলেটরসহ জরুরি প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী অসংখ্য মানুষের প্রাণ বাঁচিয়েছে। এছাড়া, তিনি আরো জানান, সিলেটের প্রবাসীরাও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের মুখ উজ্জ্বল করছে। বিশ্ব দরবারে বাঙালি সংস্কৃতি তুলে ধরার জন্য তিনি বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা) ও জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ারও প্রশংসা করেন। বাংলাদেশের গণমাধ্যম সম্পর্কে এম এ মান্নান আরো বলেন, “দেশে গণমাধ্যমের সংখ্যা ক্রমেই বাড়ছে। মিডিয়া গণমানুষের কথা বলে। তাই এটি ইতিবাচক ইঙ্গিত।” আব্দুস সামাদ বলেন, “বিদেশিদের কাছে বাংলাদেশকে তুলে ধরতে প্রবাসী গণমাধ্যমগুলো অগ্রণী ভূমিকা রাখছে। এলএ বাংলা টাইমস ও এলএ বাংলা টিভিও একই ধারা বজায় রাখবে।” এছাড়া, আব্দুস সামাদ ঢাকায় অবস্থানকালে আরো সাক্ষাৎ করেছেন বাফলার বর্তমান প্রেসিডেন্ট শিপার চৌধুরী, ডিবিসির প্রধান সম্পাদক এম. মঞ্জুরুল ইসলাম, ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের অ্যাসিস্টেন্ট প্রফেসর আব্দুল কাবিল খান, পিএইচডি ও দেশের গণমাধ্যমের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের সঙ্গে। এর আগে, আব্দুস সামাদ যুক্তরাষ্ট্র থেকে সৌদি আরবে গিয়ে পিতা-মাতা সমেত ওমরাহ হজ্ব সম্পন্ন করেন। সেখানে সম্মিলিত নাগরিক ফোরাম তাকে উষ্ণ সংবর্ধনায় দেয়। জনাব সামাদ এবার বেশ কিছুদিন বাংলাদেশ অবস্থান করবেন। সর্বশেষ ২০১৭ সালে তিনি দেশে এসেছিলেন। এলএবাংলাটাইমস/এনএইচ