প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নব-নিয়োগপ্রাপ্ত নির্বাচন কমিশনকে (ইসি) বরণ করে নিয়েছেন কর্মকর্তারা। সোমবার (২৮ ফেব্রুয়ারি) ১০টার দিকে পুরো কমিশন ইসি সচিবালয়ে গেলে সচিবসহ সব কর্মকর্তা নির্বাচন ভবনের নিচে তাদের ফুল দিয়ে বরণ করে নেন।
এ দিন সকাল ৯টা ৩৫ মিনিট নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান নির্বাচন ভবনে প্রবেশ করেন। সকাল ৯টা ৪৫ মিনিটে কমিশন ভবনে প্রবেশ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ৯টা ৫০ মিনিটে নির্বাচন ভবনে প্রবেশ করেন কমিশনার বেগম রাশেদা সুলতানা এমিলি। সকাল ১০টায় ভবনে প্রবেশ করেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান। সর্বশেষ ১০টা ৫ মিনিটে কমিশনে প্রবেশ করেন সাবেক সিনিয়র সচিব এবং নতুন নির্বাচন কমিশনার মো. আলমগীর। সকালে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নতুন কমিশনকে বরণ করে নেওয়া হয়।
এর আগে রবিবার, সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী পাঁচজনকে শপথবাক্য পাঠ করান।
এতে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল। নির্বাচন কমিশনের অন্য সদস্যরা হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর এবং অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব আনিছুর রহমান।
পরে প্রধান নির্বাচন কমিশনার জানান, নির্বাচন গ্রহণযোগ্য করতে সর্বোচ্চ চেষ্টা করবেন তিনি। সবার আস্থা ফেরানো চ্যালেঞ্জ হবে বলেও মনে করেন, কাজী হাবিবুল আউয়াল।
নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য সার্চ কমিটির তালিকা থেকে এই পাঁচজনকে নির্বাচন কমিশনে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।
এর আগে শনিবার (২৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
এলএবাংলাটাইমস/এলআরটি/বি
[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]