প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় সফরসঙ্গীদের নিয়ে চার দিনের রাষ্ট্রীয় সফরে ভারতের উদ্দেশে রওনা দিয়েছেন। এ সফরে তার সঙ্গে নেই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। শারীরিক অসুস্থতার কারণে ভারত সফর থেকে বাদ পড়েছেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এতথ্য জানা যায়।
এদিকে, বেশ কিছুদিন ধরে নানা ধরনের মন্তব্য করে সমালোচনায় রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। বাংলাদেশের মানুষ বেহেস্তে আছেন এবং শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে ভারতকে অনুরোধ করার বিষয়ে তার এমন মন্তব্য বেশ সমালোচনার জন্ম দিয়েছে। এলএবাংলাটাইমস/এলআরটি/বি
[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]