বৈধ চ্যানেলে আগস্টের তুলনায় সেপ্টেম্বরে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স আয় ২৪.৪২% কমেছে।
২০২২-২৩ অর্থবছরের তৃতীয় মাস সেপ্টেম্বরে ১৫৪ কোটি ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এই অঙ্ক গত ৭ মাসের মধ্যে সর্বনিম্ন।
আগস্টে এই আয়ের পরিমাণ ছিল ২০৩ কোটি ডলার।
রবিবার (২ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বরে যে আয় হয়েছে তা গত সাত মাসের মধ্যে সর্বনিম্ন।
গত বছরের সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৭২ কোটি ৬৭ লাখ ডলার।
বাংলাদেশে সর্বশেষ রেমিট্যান্স প্রবাহ কম ছিল চলতি বছরের ফেব্রুয়ারিতে। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশে ১৪৯ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি অর্থবছরের টানা দুই মাসে বৈধ মাধ্যমে ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।
গত আগস্ট মাসে ২০৩ কোটি ৭৮ লাখ (২ দশমিক ০৩ বিলিয়ন) ডলারের রেমিট্যান্স এসেছে। তার আগের মাস জুলাইয়ে এসেছিল ২০৯ কোটি ৬৩ লাখ ডলার। এলএবাংলাটাইমস/এলআরটি/বি
[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]