আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, সাধারণ মানুষের গায়ে হাত দিলে ক্ষমা করা হবে না। তিনি বলেন, “কেউ রাজনীতি করতে চাইলে সুষ্ঠু রাজনীতি করুক। আমাদের আপত্তি নেই। কিন্তু সাধারণ মানুষের গায়ে কেউ হাত দিলে তাদের রক্ষা নেই। এটা সহ্য করা যায় না। কোনও মানুষ সহ্য করতে পারবে না।”
আওয়ামী লীগ আয়োজিত ‘অগ্নি সন্ত্রাসের আর্তনাদ: বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও মানবাধিকার লঙ্ঘনের খণ্ডচিত্র’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। জাতীয় জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
ভবিষ্যতে অগ্নিসন্ত্রাসের মতো ঘটনায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে কেউ ঘটাতে না পারে। দলমত নির্বিশেষে যেই হোক।
যারা ধ্বংসাত্মক কাজ করতে পারে ও কষ্ট দিতে পারে, তাদের পাশে মানুষ কীভাবে দাঁড়ায় সেই প্রশ্ন করে আওয়ামী লীগ সভাপতি বলেন, আমি জানি না মানুষ আবার এদের পাশে কীভাবে দাঁড়ায়? কীভাবে সমর্থন করে?
বক্তৃতায় শেখ হাসিনা জানান স্কুলজীবন থেকে তিনি আন্দোলন করেছেন। সামরিক শাসক আইয়ুব খান, ইয়াহিয়া খান ও জিয়াউর রহমানের বিরুদ্ধে আন্দোলনের রাজপথে থাকার কথা তুলে ধরেন তিনি।
শেখ হাসিনা বলেন,আমরা তো এই কথা কখনও স্বপ্নেও ভাবিনি। পেট্রোলবোমা দিয়ে অথবা অগ্নিসন্ত্রাস করে সাধারণ মানুষকে হত্যা করে। সেটা আন্দোলন!
বাংলাদেশে বিশৃঙ্খলা সহ্য করবেন না জানিয়ে সরকারপ্রধান বলেন, আমরা শান্তি চাই। দেশের উন্নতি ও মানুষের কল্যাণ চাই। দেশের প্রত্যেকটা মানুষের স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে বলে উল্লেখ করে তিনি বলেন, সেই অধিকার সংরক্ষণ করার চেষ্টা আমরা করে যাচ্ছি। শেখ হাসিনা আরো বলেন, বিএনপি ঘোষণা দিলো অবরোধ এবং হরতাল। কিন্তু কাজ হলো মানুষকে হত্যা করা। আজ এখানে যারা উপস্থিত তারা তো সামান্য কয়েকজন। ২০১৩ সালের তিন হাজার ৬০০ জমের মতো মানুষকে পেট্রোলবোমা মেরে আহত করেছে। ২০১৪ ও ১৫ সালেও করেছে। একইভাবে গাড়ি পুড়িয়ে মানুষের জীবন-জীবিকা শেষ করে দিয়েছিল। এটা কী রকম আন্দোলন। সেটাও জানি না।
এলএবাংলাটাইমস/এনএইচ [এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]