মুক্তিযোদ্ধাদের অবদান কখনও ভুলার নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘তাই আমরা বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শে গড়ে তোলার উদ্যোগ নিয়েছি।’
সরকার অবহেলিত মুক্তিযোদ্ধাদের সন্ধান করছে এবং তাদের সুবিধাগুলো যেমন মুক্তিযোদ্ধা ভাতা নিশ্চিত করতে সবধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। টানা তিনবার ক্ষমতায় থাকতে পেরেছেন বলেই মানুষের জন্য কিছু কাজ করার সুযোগ পেয়েছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘যেসব মুক্তিযোদ্ধা একেবারে অবহেলিত হয়ে পড়েছিল সরকার তাদের খুঁজে বের করে সবধরনের ব্যবস্থা নিচ্ছে। তাদের ভাতার ব্যবস্থা করা, মারা গেলে রাষ্ট্রীয় সম্মানের ব্যবস্থা, এমনকি তাদের দাফনের ব্যবস্থাও আমরা করছি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আপনাদের (মুক্তিযোদ্ধাদের) অবদান চিরকাল মনে রাখবো। আমরা মুক্তিযুদ্ধের স্মৃতিরক্ষায় কাজ করছি।
কেউ কখনও মুক্তিযোদ্ধাদের অসম্মান করবেনা। ভবিষ্যতে কেউ মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারকে অবহেলার চোখে দেখবেনা। তিনি বলেন, কেউ কখনও মুক্তিযোদ্ধাদের অসম্মান করবেনা। ভবিষ্যতে কেউ মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারকে অবহেলার চোখে দেখবেনা।
তিনি আরও উল্লেখ করেন, তার সরকার মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করেছে এবং এটি প্রজন্ম থেকে প্রজন্মে অব্যাহত থাকবে।
এলএবাংলাটাইমস/এজেড