এরাবরাক নদীর ওপর নির্মিত সেতুটি চালু না হওয়ায় ৩০-৪০টি গ্রামের মানুষ চরম দুর্ভোগে রয়েছে। হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার সীমান্তবর্তী এই নদীর ওপর সেতুটি নির্মাণ করে এলজিইডি।
সংযোগ সড়কের অভাবে দীর্ঘ সময় ধরে অকেজো নবীগঞ্জের এরাবরাক নদীর ওপর ৭ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুটি। এতে সেতু হলেও দুটি জেলার কয়েক লাখ মানুষের ভোগান্তি রয়েছে আগের মতোই। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে, তাদের কাজের সঙ্গে সংযোগ সড়ক ধরা ছিল না বলে সেটি নির্মাণে বিলম্ব হচ্ছে।
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মিনাজপুর, দৌলতপুর, মিঠাপুর, আলমপুর, চরগাঁও, সুনামপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া এরাবরাক নদীর ওপর সেতু নির্মাণের দাবি ছিল দীর্ঘদিনের। কেশবচর গ্রামের বাসিন্দা আব্দুল হাকিমের ভাষ্য, দাবি পূরণ হলেও সেতুটি চালু না হওয়ায় মানুষের ভোগান্তি লাঘব হয়নি।
এলএবাংলাটাইমস/এজেড