বাংলাদেশ

বাড়াবাড়ি করলে হেফাজতের মতো অবস্থা হবে বিএনপির

১০ ডিসেম্বর সমাবেশ করে বিএনপি কিছুই করতে পারবে না। আর বাড়াবাড়ি করতে চাইলে মতিঝিল থেকে হেফাজত যে রকমভাবে পরিষ্কার হয়ে গিয়েছিল, সেরকম পরিষ্কার হয়ে যাবে। যেকোনও মূল্যে দেশের স্থিতিশীলতা বজায় রাখা হবে। তিনি বলেন, সমাবেশে লোকসমাগম কম হওয়ার ভয়ে বিএনপি নয়াপল্টনে সমাবেশ করার গোঁ ধরে আছে। সোমবার (৫ ডিসেম্বর) ঢাকায় খামারবাড়িতে কেআইবি মিলনায়তনে বিশ্ব মৃত্তিকা দিবসের আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন। মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট এবং খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সহযোগিতায় কৃষি মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। কৃষি মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রুহুল আমিন তালুকদারের সভাপতিত্বে ভূমি সচিব মোস্তাফিজুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক বেনজীর আলম, মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের মহাপরিচালক কামারুজ্জামান, এফএওর বাংলাদেশ প্রতিনিধি রবার্ট ডি. সিম্পসন প্রমুখ বক্তব্য রাখেন। এলএবাংলাটাইমস/এজেড