বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ত নিলেন অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য হিসেবে অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানকে দায়িত্ব দেওয়া হচ্ছে। তিনি বিশ্ববিদ্যালের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক।
জানা গেছে, বর্তমানে ড. নিয়াজ বেসরকারি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি)-এর প্রো-ভিসি এবং ভারপ্রাপ্ত ভিসির দায়িত্ব পালন করছেন।
অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান ইউনিভার্সিটি অব অক্সফোর্ড, ইউনিভার্সিটি অব ওয়েলস সোয়ানসি, এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে উচ্চশিক্ষা গ্রহণ ও গবেষণা করেছেন। দীর্ঘদিন ধরে বাংলাদেশ, থাইল্যান্ড ও যুক্তরাজ্যে একাডেমিক ও কার্যকরী ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টের উন্নয়নে অবদান রাখছেন। প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর উদ্ভূত পরিস্থিতিতে গত ১০ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম মাকসুদ কামাল পদত্যাগ করেন। এর আগে গত বছরের ১৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পাওয়ার পর ৪ নভেম্বর দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি।   এলএবাংলাটাইমস/আইটিএলএস