ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে সহিংসতায় আরো দুজন নিহত হয়েছে। পঞ্চম ধাপের ভোটের দিন নারায়ণগঞ্জের আড়াইহাজারে আহত একজন মারা গেছেন গতকাল সোমবার। একই দিন কুমিল্লার মুরাদনগরে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া যশোরের শার্শায় এক নারীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
অন্যদিকে রবিবার রাত থেকে গতকাল পর্যন্ত আট জেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় আহত হয়েছে ১৩৯ জন। ভাঙচুর করা হয়েছে অন্তত ৪০টি বাড়িতে।
এর আগে নির্বাচন-পরবর্তী সহিংসতায় রবিবার শেরপুর ও হবিগঞ্জে মারা গেছে দুজন। গত ১১ ফেব্রুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে গতকাল পর্যন্ত হামলা, সংঘর্ষ ও নির্যাতনে নিহত হয়েছে অন্তত ১১৬ জন। ছয় ধাপের এই নির্বাচন শেষ হয়েছে গত শনিবার।
আমাদের বিশেষ প্রতিনিধি, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর—
বিএনপি প্রার্থীকে ভোট দেওয়ায় গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ : যশোরের শার্শা উপজেলায় শনিবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি প্রার্থীকে ভোট দেওয়ায় এক গৃহবধূকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতিপক্ষ আওয়ামী লীগের লোকজন রবিবার রাতে এ ঘটনা ঘটায়। গতকাল দুপুরে নির্যাতনের শিকার ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইউসুফ আলী বলেন, নির্যাতিত নারী দাবি করেছেন তিনি গণধর্ষণের শিকার হয়েছেন। তবে পরীক্ষা-নিরীক্ষা ছাড়া কিছু বলা যাচ্ছে না।
এ ব্যাপারে শার্শা থানার ওসি মনিরুজ্জামান বলেন, নির্যাতনের ঘটনাস্থল ও পরিবারটির বাড়ি পরিদর্শন করেছে পুলিশ। আশপাশের লোকজনের সঙ্গে কথা হয়েছে। তবে কেউ মুখ খুলছে না।
ভোট দেওয়া নিয়ে বিরোধে নারীকে পিটিয়ে হত্যা : কুমিল্লার মুরাদনগর উপজেলার পীরকাশীমপুর গ্রামে ইভা আরা (২৪) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বিকেলে এ ঘটনা ঘটে। ইভার বাবা সফিকুল ইসলাম সন্ধ্যায় বাঙ্গরা বাজার থানায় অভিযোগ করেছেন।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ইউপি নির্বাচনে আকবপুর ইউনিয়ন থেকে ইভার চাচা শিমুল বিল্লাল (আনারস) ও তাঁর স্বামী বিপ্লবের চাচা শাহ আলম সরকার (ধানের শীষ) প্রতীক নিয়ে নির্বাচন করেন। দুই পরিবারের মধ্যে ভোট দেওয়া-না দেওয়া নিয়ে সন্দেহ দেখা দেয়। শনিবার ভোট দেওয়ার পর থেকে ইভাকে সন্দেহ করতে থাকে তাঁর শ্বশুরবাড়ির লোকজন। এ নিয়ে গতকাল বিকেলে ঝগড়া হয়। পরে শ্বশুরবাড়ির লোকজন জানায়, ইভা বিষপান করে আত্মহত্যা করেছে। ইভা ও বিপ্লব দম্পতির যজম দুই ছেলে রয়েছে।
ইভার বাবা সফিকুল ইসলাম জানান, ইভার মাথায় কোপ, গলা, ঘাড় ও পিঠে অসংখ্য বেত্রাঘাতের চিহ্ন রয়েছে, যেখানে রক্ত জমাট বেঁধে গেছে।
তবে ইভার শরীরে আঘাতের চিহ্ন আছে কি না সে ব্যাপারে পুলিশ কিছু বলেনি। বাঙ্গরা বাজার থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, তাঁরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
এদিকে উপজেলার ধামঘর ইউনিয়নের ভুবনঘর গ্রামে রবিবার রাত ৮টার দিকে বিজয়ী সদস্য প্রার্থীর লোকজনের হামলায় আহত হয়েছে পরাজিত প্রার্থীর ২০ সমর্থক। তাদের মধ্যে তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে।
আহত ব্যক্তির মৃত্যু : নারায়ণগঞ্জের আড়াইহাজারে নির্বাচনী সংঘর্ষে আহত মনির হোসেন (৩৪) গতকাল ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি উপজেলার খাগকান্দা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের করিমের ছেলে।
আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, ২৮ মে ভোটের দিন খাগকান্দা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সম্ভুপুরা কেন্দ্রে সদস্য পদপ্রার্থী মোতালেব ও জাকিরের সমর্থকদের মধ্যে সংঘর্ষে মনিরসহ ১০ জন আহত হন।
নির্বাচন-পরবর্তী সহিংসতায় আহত ১১৯ জন : গত শনিবার নির্বাচনে পরাজিত হয়ে শেরপুরের শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নে একজনকে কুপিয়ে আহত করা হয়েছে। রবিবার পরাজিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আরজু মিয়ার সমর্থকরা ঝগড়ারচর বাজারের ইসলামপুর রোডে কুপিয়ে জখম করে ছাত্রলীগ নেতা রনি মোদককে। তাঁকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ওই গ্রামের নারায়ণ চন্দ্র মোদকের ছেলে। ময়মনসিংহের আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজে ইংরেজি বিভাগের স্নাতকোত্তর শেষ বর্ষের ছাত্র রনি শেরপুর জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক। একই সঙ্গে তিনি শ্রীবরদী উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। শ্রীবরদী থানার ওসি এস আলম জানান, এ ঘটনায় মামলা হয়নি। মামলা হলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রংপুরের বদরগঞ্জের কালুপাড়া ইউনিয়নের বৈরামপুর ধোপানিঘাট এলাকায় বিজয়ী ও পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে অন্তত ১৬ জন। গত রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নের গড়েরপাড় এলাকায় গতকাল দুপুর সহিংসতায় পুলিশের ওসি ও উপপরিদর্শকসহ অন্তত ৫০ জন আহত হয়েছে। এ সময় ভাঙচুর করা হয় ১০-১২টি বাড়িঘর।
নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের কলাগাছি বাজারে দুই চেয়ারম্যান প্রার্থীর লোকজনের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে ১৭ জন। পরে নবনির্বাচিত চেয়ারম্যান জাহিদুল ইসলাম কালুসহ ৯ জনকে আটক করা হয়।
যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের দাঁতখালি গ্রামে কমপক্ষে ৪০টি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। এ সময় কয়েকটি বোমারও বিস্ফোরিত সংঘটিত হয়। গতকাল সকালে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা দলের ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকদের এসব বাড়িতে হামলা চালায়। এতে দুজন আহত হয়েছে।
পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চরঘোষপুর গ্রামে গতকাল দুপুরে দুই পরাজিত সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে ৩০ জন। তাদের মধ্যে গুলিবিদ্ধি দুজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নরসিংদীর রায়পুরা উপজেলার নীলক্ষা ইউনিয়নের গোপীনাথপুরে গতকাল গ্রামবাসীর হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আওয়ামী লীগের বিজয়ী প্রার্থী ও পরাজিত প্রার্থীর সমর্থকরা মুখোমুখি হওয়ার খবর পেয়ে পুলিশ সেখানে গিয়েছিল। জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন জানিয়েছেন, সংঘর্ষ থামাতে গেলে গ্রামবাসী পুলিশকে লক্ষ্য করে টেঁটা-বল্লম ছুড়তে থাকে। এতে হুড়োহুাড়িতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। পুলিশ আটজনকে আটক করেছে। উদ্ধার করা হয়েছে ৫০টি টেঁটা। এর আগেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত হয়।