দ্য স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব মালিপাথর বৃত্তি পেয়েছে ফেনীর পরশুরাম উপজেলার ২৫ জন শিক্ষার্থী। শনিবার সকালে উপজেলার চিথলিয়া ইউনিয়নের শালধর মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয়ে ‘রিচার্জ ইউর ব্রেইন,প্যারেন্টিং উইজডম’ স্লোগানে আয়োজিত অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ২৫ শিক্ষার্থীকে অ্যাওয়ার্ড, প্রাইজবন্ড ও স্কুল ব্যাগ উপহার দেওয়া হয়।
এর আগে গত ডিসেম্বরে সংগঠনটির আয়োজিত বৃত্তি পরীক্ষায় চিথলিয়া ইউনিয়নের প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে বৃত্তি পায় ২৫ শিক্ষার্থী।
মিনহাজুল ইসলাম জনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিম মানিক। অনুষ্ঠানের উদ্বোধন করেন জুলাই আন্দোলনে শহিদ ইকরাম হোসেন কাউসারের পিতা মাওলানা আনোয়ার হোসেন। সংগঠনের ইন্সট্রাক্টর আবদুল হালিম সোহাগের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে আলোচনা শুরু হয়। প্রধান বক্তা ছিলেন মোটিভেশনাল স্পিকার ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আল মামুন রাসেল। সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম ও ইন্সট্রাক্টর আবদুস সুবহান রনির যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবদুল হালিম, ব্রাইট ইন্টারন্যাশনালের হেড অব বিজনেস মনিরুজ্জামান, প্রকৌশলী হাসান মাহমুদ, শাহজালাল ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দাউদুল ইসলাম,পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এমএ হাসান ও শালধর মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল ওহাব। আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সম্পাদক আবদুল্লাহ আল নোমান, ইনস্ট্রাক্টর নুর উদ্দিন জুয়েল প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি এলএবাংলাটাইমস/আইটিএলএস