নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের একটি মোটরসাইকেল শোভাযাত্রায় হা মলার ঘটনায় দলটির দুই নেতা নি হত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কালিয়া পৌরসভার বেন্দারচর এলাকার বটতলা মোড়ে এ ঘটনা ঘটে। হা মলার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের দায়ী করা হয়েছে।
নি হত ব্যক্তিরা হলেন কালিয়া উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শাহীন (৪৫) এবং বিএনপি নেতা সোহেল শেখ (৩৫)। গুরুতর আহত অবস্থায় তাঁদের প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃ ত্যু হয়।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বুধবার সন্ধ্যায় কালিয়া উপজেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। এতে প্রায় ৪০ থেকে ৫০টি মোটরসাইকেল ও গাড়ি অংশ নেয়।
শোভাযাত্রাটি কালিয়া পৌরসভার বেন্দারচর এলাকার বিপ্লব বিশ্বাসের বাড়ির পূর্ব পাশে একটি খালের কাছে পৌঁছালে হা মলার ঘটনা ঘটে। স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, আগে থেকে সেখানে অবস্থান নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তাঁদের বহরে অতর্কিত হা মলা চালান।
হা মলায় কয়েকজন আহত হন। এ সময় শোভাযাত্রায় অংশ নেওয়া কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়ার কথাও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে।
আহতদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা দেন। পরে শাহীন ও সোহেলের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁদের খুলনায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃ ত্যু হয়।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইদ্রিস আলী দুইজনের মৃ ত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, হা মলার ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।
তবে হা মলার অভিযোগের বিষয়ে অভিযুক্ত আওয়ামী লীগ বা এর সহযোগী সংগঠনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।