সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম এবং সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের পরিত্যক্ত বাড়িতে আ গুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার রাতে চাঁদপুর, পিরোজপুর ও নারায়ণগঞ্জে এসব ঘটনা ঘটে। একই দিন বিকেলে সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয় এবং সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাতের বাড়িতেও আ গুন দেওয়া হয়।
এ ছাড়া চাঁদপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর গ্রামের বাড়িতেও আ গুন দেওয়ার খবর পাওয়া গেছে।
চাঁদপুর
চাঁদপুর সদর মডেল থানা-পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে চাঁদপুর শহরের নতুন বাজারের কদমতলা মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির পরিত্যক্ত বাসায় আ গুন দেওয়া হয়। এতে ভবনটির ওপরের ও নিচের অংশে বসবাসকারী লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। তবে এ ঘটনায় নতুন করে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট দীপু মনির ওই বাসায় আ গুন দেওয়া হয়েছিল। সেদিন আ গুনে বাসার সবকিছু পু ড়ে যায়।
একই রাতে চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ গ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর গ্রামের বাড়িতেও আ গুন দেওয়ার ঘটনা ঘটে। রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, তাঁরা এ ধরনের কোনো ঘটনার খবর পাননি।
নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকার হাজী বাদাস রোডে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের পরিত্যক্ত বাড়িতে আ গুন দেওয়ার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রাত সাড়ে ৮টার দিকে ছাত্রদলের ১৫ থেকে ২০ জন নেতা-কর্মী মশাল মিছিল নিয়ে বাড়িটির সামনে যান। এ সময় তাঁরা শামীম ওসমানের ফাঁ সি র দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
একপর্যায়ে তাঁরা বাড়ির ফটকের সামনে আ গুন জ্বালান এবং ভেতরেও আ গুন দেওয়ার চেষ্টা করেন। বাড়িটির সামনে শামীম ওসমানের কুশপুত্তলিকাও দা হ করা হয়।
মহানগর ছাত্রদলের সাবেক সদস্য রিফাত হোসেন বলেন, শামীম ওসমান ও তাঁর অনুসারীরা যাতে নারায়ণগঞ্জে কোনো না শকতা করতে না পারেন, সেই বার্তা দিতেই বাড়ির ফটকে আ গুন দেওয়া হয়েছে।
শামীম ওসমান কার্যক্রম নিষিদ্ধ নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর তিনি ও তাঁর পরিবারের সদস্যরা দেশ ছেড়ে চলে যান। ওই দিন তাঁর বাড়িতে হা মলা, ভাঙ চুর ও লুট পাটের ঘটনা ঘটে। এরপর থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম বলেন, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত নন। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
পিরোজপুর
পিরোজপুরের নাজিরপুরে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমের দুটি বাড়িতে হা মলা, ভাঙ চুর ও আ গুন দেওয়ার ঘটনা ঘটেছে।
নাজিরপুর থানা-পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৫০ থেকে ৬০ জনের একটি দল উপজেলার মাটিভাঙা ইউনিয়নের তারাবুনিয়া গ্রামে রেজাউল করিমের দুটি বাড়িতে হা মলা চালায়। এর প্রায় আধা ঘণ্টা পর উপজেলা সদরে তাঁর আরেকটি বাড়িতে হা মলা, ভাঙ চুর ও আ গুন দেওয়া হয়।
তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আ গুন নিভে যায়।
নাজিরপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে হা মলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ পৌর শহরের হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয়ে আ গুন দেওয়ার পাশাপাশি হাতুড়ি দিয়ে বিভিন্ন অংশ ভাঙ চুর করা হয়। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।
পরে সন্ধ্যায় একই সড়কে সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাতের বাড়িতেও আ গুন দেওয়া হয়। এ নিয়ে দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের জেলা কার্যালয় ও হাবিবে মিল্লাতের বাড়িতে হা মলা, ভাঙ চুর ও অগ্নি সং যোগের ঘটনা ঘটল।
এ ঘটনায় বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান।
সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল হাসান বলেন, আ গুন বেশিক্ষণ স্থায়ী হয়নি। খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আ গুন নিয়ন্ত্রণ করে এবং পরিস্থিতি শান্ত করে। শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ১৯ নভেম্বরের দেশব্যাপী লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে না শকতা ও বিশৃঙ্খলা ঠেকানোর লক্ষ্যে বুধবার বিকেলে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে বিএনপি। কামারখন্দ উপজেলার শহীদুল বুলবুল কারিগরি কলেজ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এতে বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।
এর আগে বুধবার ভোরে সিরাজগঞ্জ শহরের ইবি রোডে জেলা বিএনপির কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির সমর্থনে একটি ব্যানার টাঙিয়ে দেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।