বাংলাদেশ

মিরপুরে না শকতার পরিকল্পনায় সীমান্ত থেকে আনা হয় গানপাউডার, বাথরুমে পরীক্ষা

রাজধানীর মিরপুরসহ বিভিন্ন এলাকায় অগ্নি সংযোগ ও না শকতার পরিকল্পনায় মেহেরপুরের সীমান্তবর্তী এলাকা থেকে ঢাকায় আনা হয়েছিল গানপাউডার। এর কার্যকারিতা যাচাই করতে একটি বাথরুমের ভেতরে পরীক্ষা চালানোর ভিডিওও উদ্ধার করেছে পুলিশ। পুরো প্রক্রিয়া হোয়াটসঅ্যাপের মাধ্যমে সমন্বয় করছিলেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতা বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় তিনজনকে গ্রে প্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে ২ কেজি ২৯০ গ্রাম গানপাউডার উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। গ্রে প্তার ব্যক্তিরা হলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মামুন অর রশীদ (২৭), আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ইব্রাহিম হোসেন মুন (৫০) এবং যুবলীগের নেত্রী মেঘলা মিলি (৪১)। সংবাদ সম্মেলনে শফিকুল ইসলাম বলেন, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ চক্র না শকতার পরিকল্পনা করছে—বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছ থেকে এমন তথ্য পাওয়া যায়। সম্প্রতি নিষিদ্ধঘোষিত একটি সংগঠনের এক নেতার অডিও ছড়িয়ে পড়ার পর গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়। ওই অডিওতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের না শকতা ও অরাজকতা সৃষ্টির পরিকল্পনা নিয়ে আলোচনা ছিল বলে জানান তিনি। এরই অংশ হিসেবে মঙ্গলবার রাত ১১টার দিকে মিরপুর ১০ নম্বর এলাকায় অভিযান চালিয়ে মামুন অর রশীদকে গ্রে প্তার করা হয়। তাঁর কাছ থেকে ২ কেজি ২৯০ গ্রাম গানপাউডার উদ্ধার করা হয়। পরে মামুনের দেওয়া তথ্যের ভিত্তিতে মিরপুর এলাকা থেকেই ইব্রাহিম হোসেন মুন ও মেঘলা মিলিকে গ্রে প্তার করা হয়। যেভাবে ঢাকায় আনা হয় গানপাউডার মামুনকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, মিরপুরসহ ঢাকার বিভিন্ন এলাকার সরকারি ও বেসরকারি স্থাপনায় অগ্নি সংযোগ, না শকতা এবং মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর পরিকল্পনা ছিল। এ উদ্দেশ্যে মেহেরপুরের ছাত্রলীগের এক পদধারী নেতার মাধ্যমে সীমান্তবর্তী এলাকা থেকে গানপাউডার সংগ্রহ করেন মামুন। ডিবির ভাষ্য অনুযায়ী, মিরপুর ছাত্রলীগের এক নেতার মাধ্যমে ইব্রাহিম হোসেন মুন ও মেঘলা মিলির কাছে পৌঁছে দেওয়ার জন্য গানপাউডার ঢাকায় নিয়ে আসেন মামুন। পুরো প্রক্রিয়াটি হোয়াটসঅ্যাপে সমন্বয় করছিলেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতা। বাথরুমে গানপাউডারের কার্যকারিতা পরীক্ষা শফিকুল ইসলাম জানান, মামুনের মুঠোফোন থেকে গানপাউডার কোথায় কোথায় সরবরাহ করা হবে, সে বিষয়ে কথোপকথনের কয়েকটি ভয়েস রেকর্ড পাওয়া গেছে। পাশাপাশি গানপাউডার ঢাকায় আনার পর সেটির কার্যকারিতা যাচাইয়ের একটি ভিডিওও উদ্ধার করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, একটি বাথরুমের ভেতরে গানপাউডার রাখা হয়েছে। এরপর গ্যাস লাইটার দিয়ে তাতে আগুন ধরানো হয়। মুহূর্তের মধ্যেই গানপাউডার রাখা জায়গাটি দাউ দাউ করে জ্বলে ওঠে। ডিবির এই কর্মকর্তা আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইব্রাহিম ও মেঘলা ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। ঢাকার কয়েকটি স্থানে ককটেল বি স্ফোরণ এবং বাসে অগ্নি সংযোগের ঘটনায় জড়িত থাকার কথাও তাঁরা জানিয়েছেন। জিজ্ঞাসাবাদে তাঁরা আরও জানান, এর আগেও দুই থেকে তিনবার গানপাউডার সরবরাহ করেছেন। একজন নেতার ফোন পাওয়ার পর নির্দিষ্ট স্থানে গিয়ে এসব সরবরাহ করা হতো। তবে তদন্ত শেষ না হওয়ায় ওই নেতার পরিচয় প্রকাশ করেনি ডিবি। ১৬ দিনে ৭৯ স্থানে ৮৫টি ককটেল বি স্ফোরণ সংবাদ সম্মেলনে রাজধানীতে সাম্প্রতিক ককটেল বি স্ফোরণ ও অগ্নি সংযোগের পরিসংখ্যানও তুলে ধরেন শফিকুল ইসলাম। তিনি জানান, নভেম্বরের প্রথম ১৬ দিনে ঢাকার ৭৯টি স্থানে মোট ৮৫টি ককটেল বি স্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৭৯টি মামলা হয়েছে। গ্রে প্তার করা হয়েছে ১৩০ জনকে। এ ছাড়া উদ্ধার করা হয়েছে ৫২টি ককটেল। ডিবির অতিরিক্ত কমিশনার বলেন, আগের মাসে ককটেল বি স্ফোরণের ঘটনা ছিল ১১টি। ওই মাসে কোনো লকডাউন কর্মসূচি ছিল না। তবে চলতি মাসে দুটি লকডাউন কর্মসূচি থাকায় এ ধরনের না শকতামূলক তৎপরতা বেড়েছে। ডিএমপির তথ্য অনুযায়ী, গত ১৬ দিনে রাজধানীতে ১০টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১০টি মামলা হয়েছে। মামলাগুলোতে ৩০ জনকে গ্রে প্তার করা হয়েছে। লকডাউন ঘিরে পুলিশের বাড়তি প্রস্তুতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ঘিরে পুলিশের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে শফিকুল ইসলাম বলেন, ঢাকা মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। তিনি জানান, বিভিন্ন এলাকায় ব্লক রেইড ও চেকপোস্ট কার্যক্রম চলছে। যেকোনো ধরনের নৈরাজ্য ও অরাজকতা ঠেকাতে পুলিশ প্রস্তুত রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কর্মসূচির প্রচারও গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান ডিবির এই কর্মকর্তা। এসব কর্মসূচির সত্যতা যাচাই করে না শকতা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।