পদ্মা সেতু সংলগ্ন জাজিরা এলাকায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে নিজাম উদ্দিন মৃধা (৫০) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক কর্মী নি হ ত হয়েছেন। রোববার (২৯ নভেম্বর) ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের জাজিরা অংশে এ ঘটনা ঘটে।
নি হ ত নিজাম উদ্দিন শিবচর উপজেলার কুতুবপুর ৬ নম্বর ওয়ার্ডের শামসুদ্দিন মৌলভীরকান্দি এলাকার দাদন মৃধার ছেলে। আওয়ামী লীগের নেতাকর্মীদের দাবি, বিএনপির কর্মীদের ছোড়া গু লি তে তিনি নি হ ত হয়েছেন।
একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, ভোরে পদ্মা সেতু সংলগ্ন মহাসড়কের জাজিরা অংশে লকডাউনের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তাঁদের হাতে দেশীয় অস্ত্র ও লাঠি ছিল। মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
মিছিল থেকে জাজিরার নাওডোবা এলাকার পদ্মা ভ্যালি রেস্টুরেন্টে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে ওই এলাকায় বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় গু লি বি দ্ধ হয়ে নিজাম উদ্দিনের মৃ ত্যু হয়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, ঘটনাটি জাজিরার নাওডোবা এলাকায় ঘটেছে। দুই পক্ষের সংঘর্ষে গু লি বি দ্ধ একজনকে ঢাকায় নেওয়ার পথে মৃ ত্যু হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। ঘটনাস্থল জাজিরা থানার অধীনে হওয়ায় এ বিষয়ে ওই থানা থেকেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।