আইটি

মার্কিন সেনাদের ওপর হা মা লা য় ইরানের স্টারলিংক ব্যবহারের খবরে ক্ষুব্ধ ইলন মাস্ক

ইরানের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের সেনাদের বি রু দ্ধে অ ভি যা নে স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক ব্যবহার করেছে—এমন খবর জানার পর ক্ষুব্ধ হয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইলন মাস্ক। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, স্টারলিংকের দুটি অননুমোদিত ব্যবহারের ঘটনা শনাক্ত করে সেগুলোকে ইরানের সামরিক তৎপরতার সঙ্গে সংশ্লিষ্ট বলে মনে করেছে স্পেসএক্সের একটি দল। ২৮ নভেম্বর প্রকাশিত ওই প্রতিবেদনে অভ্যন্তরীণ আলোচনা সম্পর্কে অবগত দুই ব্যক্তির বরাত দেওয়া হয়েছে। তাঁদের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হা মা লা শুরুর পর পাল্টা সামরিক অ ভি যা নের সময় ইরান স্টারলিংক নেটওয়ার্ক ব্যবহার করেছে। বিষয়টি জানার পর মাস্কের প্রতিক্রিয়া ছিল তীব্র। প্রতিবেদনে আরও বলা হয়েছে, মার্কিন সামরিক বাহিনীও স্টারলিংকের সামরিক সংস্করণ ‘স্টারশিল্ড’ ব্যবহার করে একমুখী আ ক্র ম ণা ত্ম ক ড্রোন পরিচালনা করেছে। তবে এ কাজে ভূমিভিত্তিক কার্যক্রমের জন্য নির্ধারিত তুলনামূলক কম খরচের প্যাকেজ ব্যবহার করা হয়েছে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে। অর্থাৎ, একই স্যাটেলাইট প্রযুক্তির অননুমোদিত ব্যবহার নিয়ে ইরানের পাশাপাশি মার্কিন সামরিক বাহিনীর ব্যবহার পদ্ধতি নিয়েও অসন্তোষ ছিল মাস্কের। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্টারলিংক ও মার্কিন প্রতিরক্ষা দপ্তর তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি। অন্যদিকে, মার্কিন প্রতিরক্ষা দপ্তর রয়টার্সকে জানিয়েছে, এ বিষয়ে প্রতিরক্ষামন্ত্রীর দপ্তরে পাঠানো কথিত প্রতিবেদনের বিষয়ে তারা অবগত নয়। ইরানে স্টারলিংক ব্যবহারের বিষয়টি নতুন নয়। দেশটিতে এই সেবা পরিচালনার সরকারি অনুমোদন নেই। তবে ইন্টারনেট ব্যবহারে সরকারের নিয়ন্ত্রণ ও বিধিনিষেধের কারণে সেখানে স্টারলিংক সক্রিয় রয়েছে বলে আগেই জানিয়েছিলেন মাস্ক। ইরানের কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে সাধারণ মানুষের ইন্টারনেট সংযোগ সীমিত বা বন্ধ করেছে। এমন পরিস্থিতিতে দেশটির ভেতরে ইন্টারনেট ব্যবহারের বিকল্প হিসেবে স্টারলিংক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ওয়াল স্ট্রিট জার্নালের আগের এক প্রতিবেদনের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, জানুয়ারিতে ইরানে দেশব্যাপী বিক্ষোভের সময় ইন্টারনেট নিয়ন্ত্রণের পর যুক্তরাষ্ট্র সরকার দেশটিতে হাজার হাজার স্টারলিংক টার্মিনাল পাচার করে পাঠিয়েছিল। এসব টার্মিনাল ইরানের সাধারণ মানুষ ও সরকারবিরোধীদের ইন্টারনেটে যুক্ত থাকার সুযোগ দিয়েছে বলে প্রতিবেদনগুলোতে উল্লেখ করা হয়েছে। তবে একই প্রযুক্তি সামরিক বাহিনীর হাতে পৌঁছানোর ঝুঁকিও তৈরি হয়েছে। ইরানের ক্ষেত্রে স্টারলিংক বন্ধ করে দিলে সাধারণ মানুষ ও সরকারবিরোধীদের যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। আবার সেবা চালু রাখলে দেশটির সামরিক বাহিনীও তা ব্যবহার করার সুযোগ পেতে পারে। ফলে বিষয়টি স্পেসএক্স ও মার্কিন নীতিনির্ধারকদের জন্য জটিল পরিস্থিতি তৈরি করেছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার স্টারলিংক ব্যবহারের অভিযোগের পরও একই ধরনের উদ্বেগ দেখা দিয়েছিল। ইউক্রেনের পক্ষ থেকে রুশ বাহিনীর ড্রোনে স্টারলিংক টার্মিনাল ব্যবহারের তথ্য দেওয়ার পর স্পেসএক্স দ্রুতগতিতে চলা টার্মিনালের সংযোগ সীমিত করে। অননুমোদিত ব্যবহার ঠেকাতে প্রতিষ্ঠানটি পরিচয় যাচাই, পুনর্বিক্রেতাদের ওপর নিয়ন্ত্রণ এবং টার্মিনাল সক্রিয় করার নিয়মও কঠোর করেছে। ইরানের সামরিক অ ভি যা নে স্টারলিংক ব্যবহারের অভিযোগ আবারও দেখিয়েছে, বেসরকারি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে থাকা স্যাটেলাইট যোগাযোগব্যবস্থা আন্তর্জাতিক সংঘাতে কী ধরনের নিরাপত্তা ও নিয়ন্ত্রণসংক্রান্ত জটিলতা তৈরি করতে পারে। তবে প্রকাশিত প্রতিবেদন থেকে ইরানের কোন নির্দিষ্ট হা মা লা য় স্টারলিংক ব্যবহৃত হয়েছিল, তা নিশ্চিতভাবে বলা যায় না। বিশেষ করে কুয়েতে ১ মার্চের ড্রোন হা মা লা য় ছয় মার্কিন সেনা নি হ ত হওয়ার ঘটনায় স্টারলিংক ব্যবহারের বিষয়টি ওই প্রতিবেদনে নিশ্চিত করা হয়নি।