চারটি মামলার গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে বুধবার বিকালে দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।চিকিৎসা শেষে তিন মাস পর লন্ডন থেকে ঢাকায় আসছেন তিনি। তাকে সংবর্ধনা দিতে বিএনপির সিনিয়র নেতারা বিমানবন্দরে উপস্থিত থাকবেন। পাশাপাশি দল ও দলের অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিমানবন্দর এলাকায় জমায়েত হয়ে তাকে শুভেচ্ছা জানাতে রাস্তার পাশে অবস্থান নেবেন।
খালেদা জিয়ার বিরুদ্ধে এরইমধ্যে চারটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এগুলো হচ্ছে- জিয়া অরফানেজ মামলা, জিয়া অরফানেজ চ্যারিটেবল ট্রাস্ট মামলা, কুমিল্লায় নাশকতা মামলা এবং মানচিত্র ও জাতীয় পতাকা অবমাননার মামলা। এই চারটি মামলার মধ্যে একটি মামলার পরবর্তী শুনানির দিন ১৯ অক্টোবর ধার্য আছে।
বিএনপি নেতারা বলছেন,গ্রেফতারি পরোয়ানা জারি করা হলেও ভীত নন খালেদা জিয়া। এমনকি দলের নেতাকর্মীরাও পরবর্তী পদক্ষেপ দেখতে অপেক্ষায় আছেন। তবে দেশে ফিরেই খালেদা জিয়া আদালতের ধার্য করা তারিখগুলোতে হাজিরা দেবেন। সেক্ষেত্রে দেশে ফিরেই প্রথম হাজিরা দেওয়ার কথা রয়েছে ১৯ অক্টোবর বৃহস্পতিবার। এদিন ঢাকার আলিয়া মাদ্রাসার মাঠে স্থাপিত অস্থায়ী আদালতে হাজিরা দিতে পারেন বিএনপি প্রধান। তবে লন্ডন থেকে দীর্ঘ সফরের ধকলের ওপর নির্ভর করবে, তার হাজির হওয়ার বিষয়টি।
বিএনপি নেতারা এরইমধ্যে খালেদা জিয়াকে পরামর্শ দিয়েছেন ১৯ অক্টোবর আদালতে হাজিরা দিতে।গত ১২ অক্টোবর চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে দলীয় মহাসচিবের মাধ্যমে আইনজীবীরা এ বার্তা পৌঁছে দেন খালেদা জিয়ার কাছে।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি