বাংলাদেশ

আলোচনা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: ফখরুল

বিএনপির সঙ্গে সরকার‌কে  আলোচনায় বসতে হ‌বে। এ ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এর আগে যৌথসভা অনুষ্ঠিত হয়।

সরকারের উদ্দেশে মির্জা ফখরুল ব‌লেন, ‘জনগ‌ণের কল্যা‌ণের কথা চিন্তা ক‌রে, সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। সুষ্ঠু নির্বাচন হ‌লে বিএন‌পিই জয়ী হ‌বে।’

তিনি ব‌লেন, ‘আমরা বারবার ব‌লে‌ছি আমরা সংঘাত চাই না। সুষ্ঠু‌ নির্বাচ‌নের মাধ্যমে যেন জনগ‌ণের আশা পূরণ হয় সেজন্য প্রয়োজন অবাধ, সুষ্ঠু, নির‌পেক্ষ নির্বাচ‌নের ব্যবস্থা করা।’

সরকারের উদ্দেশে বিএনপি মহাসচিব আরও বলেন, ‘তারা জা‌নে অবাধ, সুষ্ঠু, নির‌পেক্ষ নির্বাচন হ‌লে ক্ষমতায় যে‌তে পার‌বেন না, সেজন্য তারা সম‌ঝোতায় আস‌তে চাইছেন না।’

সভায় আরও উপ‌স্থিত ছি‌লেন বিএন‌পির সিনিয়র যুগ্ম মহাস‌চিব রুহুল ক‌বির রিজভী, যুগ্ম মহাস‌চিব হা‌বিব-উন নবী খান সো‌হেল, শ‌ফিউল বারী বাবু প্রমুখ।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি