বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ছয় জনের বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় আগামী ৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ঘোষণা করা হবে।
২৫ জানুয়ারি বৃহস্পতিবার বকশীবাজার কারা অধিদফতরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান এ দিন ধার্য করেন।
খালেদা জিয়া ছাড়া জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার অন্য আসামিরা হলেন- তার বড় ছেলে তারেক রহমান, সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।
বৃহস্পতিবার সকালে এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের সময় আদালতে হাজির হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এদিন সকাল ১১টা ৭ মিনিটে দ্বিতীয় দিনের মতো মামলার আরেক আসামি সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামালের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন তার আইনজীবী আহসান উল্লাহ।
এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার পক্ষে যুক্তি উপস্থাপন শেষ করেছেন তার আইনজীবী আব্দুর রেজাক খান, জমির উদ্দিন সরকার, খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী ও মওদুদ আহমদ। এরও আগে গত বছরের ১৯ ডিসেম্বর এই মামলায় যুক্তি উপস্থাপন শেষ করে রাষ্ট্রপক্ষ। ওইদিন রাষ্ট্রপক্ষ থেকে খালেদা জিয়াসহ সব আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করে যুক্তি উপস্থাপন করেন দুদকের আইনজীবীরা।
এর আগে দুদক ও আসামি পক্ষে ১৬ কার্যদিবস ধরে যুক্তিতর্ক উপস্থাপন করেন আইনজীবীরা। আর ২৩৬ কার্যদিবস শুনানির পর এ মামলা রায়ের জন্য দিন ধার্য করা হয়।
দুদকের পক্ষে আইনজীবী মোশারফ হোসেন কাজল খালেদা জিয়াসহ ছয় আসামির উপযুক্ত সাজা দাবি করেন। আর খালেদা জিয়ার প্রধান আইনজীবী আবদুর রেজাক খান মামলাটিকে সারবত্তাহীন উল্লেখ করে খালাস চান।
বেলা ১১টা ৪০ মিনিটের দিকে খালেদা জিয়া আজ আদালতে হাজির হন। আর বেলা তিনটা ২৫ মিনিটের দিকে আদালত চত্বর ত্যাগ করেন।
২০০৮ সালের ৩ জুলাই জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এতিমদের সহায়তা করার জন্য একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে মামলাটি করা হয়। ২০১০ সালের ৫ আগস্ট খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপপরিচালক হারুন-অর-রশীদ।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার আসামিদের মধ্যে ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান মামলার শুরু থেকেই পলাতক। এ ছাড়া তারেক রহমানের জামিন সম্প্রতি বাতিল করে দেন আদালত। এ মামলায় মোট ৩২ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।
এদিকে খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের হওয়া অপর মামলা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার যুক্তিতর্কের জন্য আগামী ৩০ ও ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি