ক্ষমতাসীন সরকারের ফ্যাসিবাদী নিস্পেষণে দেশের মানুষ আজ হাঁপিয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরা। তিনি বলেন, পত্রপত্রিকা ও আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী গত ৯ বছরে ১২ হাজার ৮৫০ জনের বেশি নেতা-কর্মী রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। শনিবার দুপুরে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত জাতীয় নির্বাহী কমিটির সভায় সাংগঠনিক প্রতিবেদনে এ তথ্য দিয়েছেন ফখরুল।
তিনি বলেন, ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ অসংখ্য নেতাকর্মীদের গুম করা হয়েছে। দেশি-বিদেশি বিভিন্ন মানবাধিকার সংগঠন প্রণীত প্রতিবেদনেও বাংলাদেশে বিরাজমান মানবাধিকার পরিস্থিতির উদ্বেগজনক চিত্র তুলে ধরা হয়েছে।
ফখরুল বলেন, সারাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। ছাত্রলীগ যুবলীগের চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাস দেশের সত্রত ত্রাসের সঞ্চয় করেছে। চুরি, ডাকাতি, রাহাজানি, ধর্ষণ, খুন ও নারী নির্যাতন আশঙ্কাজনকহারে বেড়ে গেছে।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি