বাংলাদেশ

বিয়ের কথা জিজ্ঞেস করায় নারীকে খুন!

‘কবে বিয়ে করবা’ বার বার বলায় এক গর্ভবতী নারীকে শ্বাস রোধ করে হত্যা করেছে তারই এক প্রতিবেশী পুরুষ। গত ১৯ জানুয়ারি ইন্দোনেশিয়ার পাসির জং এলাকায় এ ঘটনা ঘটেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিহত নারীর অপর দুই প্রতিবেশী অ্যাস্ট্রো আওয়ানি ও সিনার হারিয়েন জানান, অভিযুক্ত ফাইয়াজ নুরউদ্দিন (২৮) তার বাড়ির সামনে বসে ছিলেন। এ সময় তার প্রতিবেশী গর্ভবতী নারী আয়েশা (৩২) সেখানে আসেন এবং তার কাছে জানতে চান ‘কবে বিয়ে করবা?’ ফাইয়াজ তার ওই প্রতিবেশী নারীর এ কথায় অপমানিত বোধ করেন এবং রেগে যান।  

ওই দিনই ফাইয়াজ আয়েশার ঘরে প্রবেশ করেন এবং বিছানার সঙ্গে চেপে ধরে শ্বাসরোধ করে তাকে হত্যা করেন।

পুলিশের পক্ষ থেকে বলা হয়, ওই নারী ফাইয়াজ নুর উদ্দিনের কাছে জানতে চান, ‘অন্যরা তো বিয়ে করেছে, তুমি বিয়ে করছ না কেন? পরে রাতে আয়েশার ঘরে প্রবেশ করেন তাকে হত্যা করে ফাইয়াজ নুরউদ্দিন। একই সঙ্গে ওই সময় ফাইয়াজ নিহত ওই নারীর ঘর থেকে ২৩০ ইন্দোনেশিয়ান রুপি এবং ওই নারীর ব্যবহৃত স্মার্ট ফোন চুরি করেন।

ঘটনার পরপরই পালিয়ে যান ফাইয়াজ। পরবর্তীতে দেশটির পুলিশ রাজধানী জাকার্তা কিলিড্রেস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় পালাতে থাকা ফাইয়াজকে ধরতে তার পায়ে একটি গুলিও করে পুলিশ।

পুলিশ জানায়, এ অপরাধের জন্য তার যাবজ্জীবন কারদণ্ড হতে পারে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি