বাংলাদেশ

আপিল বিভাগে খালেদা জিয়ার জামিন রোববার পর্যন্ত স্থগিত

বিএনপি খালেদা জিয়ার জামিন রোববার পর্যন্ত স্থগিত করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্ব চার সদস্যের বেঞ্চ আজ সকালে এ রায় দিয়েছে।

আজ বুধবার সকাল ৯ টার পর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ খালেদা জিয়ার জামিন স্থগিত চেয়ে করা ২টি আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন।
আদালত দুদকের আইনজীবীর বক্তব্য শুনে এ রায় দিয়েছেন বলে অভিযোগ করেছেন খালেদা জিয়ার আইনজীবী। খালেদা জিয়ার আইনজীবী মোহাম্মদ আলী জানান, তাদের বক্তব্য শোনা হয়নি। তিনি তাদের বক্তব্য শোনার জন্য আদালতকে অনুরোধ করলে আদালত বলেন, কারো কথা শোনা, না-শোনা আমাদের এখতিয়ার। রোববার উভয় পক্ষের কথা শুনে চূড়ান্ত রায় দেয়া হবে।

এর আগে জিয়ার জামিন বহাল রেখিছিল চেম্বার বেঞ্চ।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ ও দুদকের আবেদনে কোনো আদেশ দেননি চেম্বার বিচারপতির আদালত। আবেদন দুইটির ওপর আজ বুধবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়। গতকাল উভয় পক্ষের শুনানি গ্রহণ করে আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত এ আদেশ দেন।
ওই আদেশের পরিপ্রেক্ষিতে আজ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের কার্যতালিকায় দুদক ও রাষ্ট্রপক্ষের আবেদন দুইটি যথাক্রমে এক ও দুই নম্বরে রাখা হয়েছে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি