বাংলাদেশ

বার নির্বাচনে ভরাডুবি : ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করলেন ব্যারিস্টার তাপস

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিবের পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র দিয়েছেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তার এমন সিদ্ধান্তের পেছনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০১৮-২০১৯ সেশনের নির্বাচনে আওয়ামী লীগ প্যানেলের ভরাডুবিই কারণ।

রবিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানিয়েছেন।

শনিবার (২৪ মার্চ) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনের কাছে তাপসের পদত্যাগপত্র জমা দেয়া হয়।

ব্যারিস্টার ফজলে নূর তাপস বলেন, ‘সাংগঠনিকভাবে মনোনীত প্রার্থীরা জয়ী না হওয়ার ব্যর্থতার দায় নিজের মনে করে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছি।’

প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০১৮-২০১৯ সেশনের নির্বাচনে ১৪টি পদের মধ্যে ১০টি পদে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি সমর্থিত সুপ্রিম কোর্ট আইনজীবীদের নীল প্যানেল। এই নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের সাদা প্যানেল চারটি পদে জয়ী হয়।

২১ ও ২২ মার্চ এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মোট ১৪টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩৩ জন প্রার্থী। ভোটার ছিলেন ৬ হাজার ১৫২ জন আইনজীবী। তাদের মধ্যে মোট ৪ হাজার ৮৬৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি