বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা রবিবার (২৯ এপ্রিল)। দেশের বৌদ্ধ সম্প্রদায় তাদের এ দিনটি সাড়ম্বরে উদযাপন করবে। মহামতি গৌতম বুদ্ধের জন্ম, বোধিজ্ঞান লাভ এবং পরিনির্বাণ- এ তিনটি ঘটনা এই দিবসে সংঘটিত হয়েছিল। তাই বৌদ্ধদের জন্য দিবসটি অত্যন্ত তাৎপর্যময়।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন রাজধানীর মেরুল বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে দিবসটি উৎসবমূখর এবং ভাবগম্ভীর পরিবেশে উদযাপনের জন্য দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
দেশের বাইরেও বিভিন্ন দেশে থাকা প্রবাসী বৌদ্ধ ধর্মাবলম্বীরা যথাযথ মর্যাদায় এই দিনটি পালন করবেন।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি