বাংলাদেশ

২৫ সংসদীয় আসনে পরিবর্তন

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসন চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এবার ২৫টি আসনে পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সচিব।

যেসব অাসনে পরিবর্তন অানা হয়েছে সেগুলো হলো- নীলফামারী-৩ ও ৪, রংপুর- ১ ও ৩, কুড়িগ্রাম- ৩ ও ৪, সিরাজগঞ্জ- ১ ও ২, খুলনা- ৩ ও ৪, জামালপুর- ৪ ও ৫, নারায়ণগঞ্জ- ৪ ও ৫, সিলেট- ২ ও ৩, মৌলভীবাজার- ২ ও ৪, ব্রাহ্মণবাড়িয়া- ৫ ও ৬, কুমিল্লা-৬, ৯ ও ১০ এবং নোয়াখালী- ৪ ও ৫ আসন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি